Arijit Singh-Aamir Khan: রাতভর শোনালেন গান, আগলে রাখছেন সোমুকে, তবে কি আমিরের নতুন সিনেমায় এবার অরিজিৎ? নায়কের ঝটিকা সফরের গোপন তথ্য ফাঁস
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Arijit Singh-Aamir Khan: জিয়াগঞ্জে সবচেয়ে চোখে পড়ার বিষয় আমির খানের উপস্থিতি সত্ত্বেও কোনও অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। কেন এমন সিদ্ধান্ত? অরিজিৎ ঘনিষ্ঠ সূত্রের সোজাসাপ্টা জবাব, 'জিয়াগঞ্জের মানুষের উপর অরিজিতের অগাধ ভরসা। কোনও রকম অশান্তির আশঙ্কাই করছেন না জিয়াগঞ্জের ভূমিপুত্র।'
advertisement
1/7

মুর্শিদাবাদ: অরিজিতের ‘বনবাস’ ভাঙাতেই নাকি হাজির হয়েছেন আমির। আমিরের আসন্ন কোনও ছবির জন্য অরিজিতের কণ্ঠ একান্ত প্রয়োজন, সেই অনুরোধ করতেই নাকি গায়ককে সরাসরি ধরতে জিয়াগঞ্জে পৌঁছেছেন বলি সুপারস্টার। যা নিয়ে এখন হৈ চৈ সর্বত্রই।
advertisement
2/7
কলকাতা থেকে সড়কপথে জিয়াগঞ্জে পৌঁছেছেন আমির খান। রাত কাটিয়েছেন অরিজিতের বাড়িতেই, একেবারে সাধারণভাবেই। কোনও হইচই নয়, কোনও তারকাসুলভ আয়োজনও নয়। এই মুহূর্তে দুই শিল্পীর জমাটি আড্ডা চলছে জিয়াগঞ্জে। আড্ডার ফাঁকে নাকি খোলা গলায় গানও ধরেছেন অরিজিৎ। সেখানেই একসঙ্গে খাওয়া-দাওয়া, সেখানেই রাত কাটানো এবং সবটাই নিখাদ ঘরোয়া আবহে।
advertisement
3/7
জিয়াগঞ্জে সবচেয়ে চোখে পড়ার বিষয় আমির খানের উপস্থিতি সত্ত্বেও কোনও অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। কেন এমন সিদ্ধান্ত? অরিজিৎ ঘনিষ্ঠ সূত্রের সোজাসাপ্টা জবাব, 'জিয়াগঞ্জের মানুষের উপর অরিজিতের অগাধ ভরসা। কোনও রকম অশান্তির আশঙ্কাই করছেন না জিয়াগঞ্জের ভূমিপুত্র।'
advertisement
4/7
কিন্তু তার আগে এই নীরব সফর, এই গোপন আড্ডা, সব মিলিয়ে বলিউডের ঝলমলে দুনিয়ার বাইরে দাঁড়িয়ে এক অন্যরকম অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে আমির-অরিজিৎ জুটি। এই সাক্ষাৎ কি শুধুই বন্ধুত্বের না কি তার আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনও সমাজমনস্ক পরিকল্পনা? সেই উত্তর আপাতত সময়ের হাতেই।
advertisement
5/7
আমির খানের 'দঙ্গল' ছবিতে কাজ করার সময় থেকেই আমির আর অরিজিতের মধ্যে গভীর বন্ধুত্ব। আমির খানকে মিস্টার পারফেকশানিস্ট বলা হয়, তিনি ভীষণ বেছে কাজ করতে পছন্দ করেন। অন্যদিকে, সবরকম কাজ করতে পছন্দ করেন না অরিজিৎও। তবে অরিজিৎ আর আমির, একে অপরের সঙ্গে কাজ করতে ভীষণ স্বচ্ছন্দ।
advertisement
6/7
আমির খান এই কথা একাধিকবার বলেছেন যে, তিনি নিজেও অরিজিতের ভক্ত। এমনকি, আমিরের ছবির জন্য যখন কোনও গান রেকর্ড করতে যান অরিজিৎ, তখন তিনি চান যে, আমির যেন স্টুডিওতে উপস্থিত থাকেন। এহেন আমির অরিজিৎ সমীকরণ যখন সবারই জানা, সেই সময়ে আমিরের জিয়াগঞ্জে উড়ে আসা সবাইকে বেশ অবাক করেছে। তবে কি আমির আর অরিজিৎ নতুন কোনও কাজ করছেন?
advertisement
7/7
যদিও দুই তারকার পক্ষ থেকেই এই বৈঠক নিয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে, তবে ওয়াকিবহাল মহলের ধারণা, অরিজিতের মতো একজন বিরল প্রতিভাকে পুনরায় রেকর্ডিং স্টুডিওতে ফিরিয়ে আনতেই এই ঝটিকা সফর আমিরের শুধু নয়, আগামী দিনে আমিরের নতুন প্রোজেক্টে কাজ করার জন্য বিশেষ অনুরোধ করতেই এই সফর।