TRENDING:

Vegan diet : আমিষ ছুঁয়েও দেখেন না! এই ৭ নায়িকার ডায়েটে শুধুই নিরামিষ

Last Updated:
Vegan diet : কয়েকজন আছেন যাঁরা নিজেদের ডায়েট থেকে আমিষ খাবার সম্পূর্ণ ভাবে বাদ দিয়েছেন। দেখে নেওয়া যাক তাঁরা কারা।
advertisement
1/8
আমিষ ছুঁয়েও দেখেন না! এই ৭ নায়িকার ডায়েটে শুধুই নিরামিষ
বলিউড অভিনেত্রীরা নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন একথা সকলেরই জানা। কিন্তু কয়েকজন আছেন যাঁরা নিজেদের ডায়েট থেকে আমিষ খাবার সম্পূর্ণ ভাবে বাদ দিয়েছেন। দেখে নেওয়া যাক তাঁরা কারা।
advertisement
2/8
১) কঙ্গনা রানাওয়াত- এক সময়ে আমিষ খাবার ছিল প্রিয়। কিন্তু বিগত কয়েক বছর ধরে নিরামিষ খাবারই বেছে নিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানান, স্বাস্থ্যের কথা ভেবেই, বিশেষ করে অ্যাসিডিটির সমস্যা এড়াতেই এই খাবার নিরামিষ ডায়েট অনুসরণ করেন তিনি।
advertisement
3/8
২) সোনাম কাপুর- পঞ্জাবি পরিবারের। তাই মাছ মাংস ছিল সোনামের প্রিয় খাবার। কিন্তু স্বাস্থ্য সচেতন হয়ে সম্পূর্ণ বাদ দিয়েছেন আমিষ খাবার। প্রথমে মাংস খাওয়া বাদ দেন । তার কিছুদিন পরেই দুগ্ধজাত খাবার খাওয়া বাদ দেন সোনাম।
advertisement
4/8
৩) জ্যাকলিন ফার্নান্ডেজ- ফিটনেস নিয়ে খুব সচেতন জ্যাকলিন ফার্নান্ডেজ। অরগ্যানিক খাবার ভালবাসেন। এছাড়াও তিনি একজন পশুপ্রেমী। তাই আমিষ খাবার ছেড়ে দিয়েছেন জ্যাকলিন। তবে শুধু মাছ মাংস নয়। দুগ্ধজাত খাবারও ডায়েট থেকে বাদ দিয়েছেন তিনি।
advertisement
5/8
৪) মল্লিকা শেরাওয়াত- বহু বছর আগে থেকেই নিরামিষ ডায়েট বেছে নিয়েছেন। এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর বিবেক বলেছেন নিরামিষ খাবার খেতে।
advertisement
6/8
৫) নেহা ধুপিয়া- পরিবেশ ও প্রাণীদের কথা ভেবেই নিরামিষ খাবার বেছে নিয়েছেন নেহা। এখন শাক সবজি জাতীয় খাবার খান নেহা।
advertisement
7/8
৬) এষা গুপ্তা- ২০১৫ সাল থেকে নিরামিষ ডায়েট শুরু করেন এষা। পশুপ্রাণ সংরক্ষণের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
advertisement
8/8
৭) আলিয়া ভাট- কোনও দিনই আমিষ খাবারের প্রতি সেভাবে আসক্তি ছিল না। এখন পুরোপুরি নিরামিষ ডায়েটের উপর নির্ভর করেন তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Vegan diet : আমিষ ছুঁয়েও দেখেন না! এই ৭ নায়িকার ডায়েটে শুধুই নিরামিষ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল