TRENDING:

Ranojoy-Shyamoupti Wedding: হলুদ পোশাকে টুইনিং, রণজয়ের কোলে চড়েই নতুন গল্পের প্রথম অধ্যায় শুরু শ্যামোপ্তির, রইল গায়ে হলুদের আদুরে ছবি

Last Updated:
Ranojoy-Shyamoupti Wedding: ভ্যালেন্টাইন্স ডে-র দিন টলিপাড়ার বাজছে বিয়ের সানাই৷ ভালবাসার দিনেই চারহাত এক হচ্ছে অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির৷ তারকা জুটি গায়ে হলুদের আদুরেমাখা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷ যা ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
1/7
রণজয়ের কোলে চড়েই নতুন গল্পের প্রথম অধ্যায় শুরু শ্যামোপ্তির, রইল গায়ে হলুদের আদুরে ছবি
ভ্যালেন্টাইন্স ডে-র দিন টলিপাড়ার বাজছে বিয়ের সানাই৷ ভালবাসার দিনেই চারহাত এক হচ্ছে অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির৷ তারকা জুটির প্রতিটা আপডেটের জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তারাও নিরাশ করছেন না ভক্তদের৷ (ছবি-সায়ন্তন দত্ত)
advertisement
2/7
তারকা জুটি গায়ে হলুদের আদুরেমাখা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷ যা ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ (ছবি-সায়ন্তন দত্ত)
advertisement
3/7
বিবেকানন্দ পার্কের এক বাড়িতে জমে উঠেছে জমজমাট বিয়ের আসর। হলুদ পোশাকে টুইনিং করেছেন রণজয় ও শ্যামৌপ্তি৷ ছবি ভাইরাল হতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ (ছবি-সায়ন্তন দত্ত)
advertisement
4/7
হাতে শাখা-পলা, পায়ে আলতা পরে বাঙালি নববধূর বেশে ধরা দিয়েছেন অভিনেত্রী শ্যামৌপ্তি৷ রণজয়ের কোলে উঠে আদুরেপনায় মজেছেন টলিপাড়ার নতুন কনে৷ (ছবি-সায়ন্তন দত্ত)
advertisement
5/7
নিজের সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদের একগুচ্ছ ছবি শেয়ার করে শ্যামৌপ্তি লিখেছেন- শুরু হল আমাদের নতুন গল্পের প্রথম অধ্যায়৷ (ছবি-সায়ন্তন দত্ত)
advertisement
6/7
আজ, শনিবার বিকেলেই আইনি বিয়ে সারবেন তারকা জুটি। টলিপাড়ার একগুচ্ছ অতিথিরাও উপস্থিত থাকবেন বিবাহবাসরে। (ছবি-সায়ন্তন দত্ত)
advertisement
7/7
উল্লেখ্য, বাংলা ধারাবাহিক ‘গুড্ডি’-তে একসঙ্গে কাজ করেছিলেন রণজয়-শ্যামৌপ্তি । সেখান থেকেই দারুণ রসায়ন দু’জনের। প্রথমে সম্পর্কের বিষয়টা জনসমক্ষে আনেননি তাঁরা। তবে গত এক বছরে টলিপাড়ার সকলেই জেনে গেছেন যে রণজয়-শ্যামৌপ্তির সম্পর্কের কথা৷ প্রেমে তো শিলমোহর আগেই দিয়েছেন, এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন টলিপাড়ার হিট জুটি৷ (ছবি-সায়ন্তন দত্ত)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ranojoy-Shyamoupti Wedding: হলুদ পোশাকে টুইনিং, রণজয়ের কোলে চড়েই নতুন গল্পের প্রথম অধ্যায় শুরু শ্যামোপ্তির, রইল গায়ে হলুদের আদুরে ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল