TRENDING:

Sourav Ganguly’s Biopic: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে নতুন জল্পনা! শেষ মুহূর্তে কেন পিছিয়ে গেল শুটিং?

Last Updated:
Sourav Ganguly’s Biopic: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং মার্চে শুরু হওয়ার কথা থাকলেও তা আপাতত পিছিয়ে গেছে। সব ঠিক থাকলে পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে এপ্রিলের মাঝামাঝি থেকে শুটিং শুরু করতে পারেন।
advertisement
1/5
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে নতুন জল্পনা! শেষ মুহূর্তে কেন পিছিয়ে গেল শুটিং?
ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি হতে চলা বায়োপিকের শুটিং নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। আগে শোনা গিয়েছিল, চলতি মাসের ১৬ মার্চ থেকেই ছবির শুটিং শুরু হতে পারে। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, মার্চে আর শুরু হচ্ছে না এই ছবির কাজ। সব ঠিক থাকলে এপ্রিল মাসে শুটিং শুরু হতে পারে।
advertisement
2/5
ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোটওয়ান। অন্যদিকে, বড়পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজকুমার রাও-কে। প্রথমে পরিকল্পনা ছিল কলকাতার ইডেন গার্ডেনস থেকেই শুটিং শুরু করবেন পরিচালক। সেই অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। এমনকি শোনা গিয়েছিল, শুটিংয়ের আগে রাজকুমার রাও কয়েকদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে থেকে তাঁকে কাছ থেকে পর্যবেক্ষণ করবেন।
advertisement
3/5
কিন্তু নতুন করে খবর, আপাতত সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। রাজকুমার রাও এখনই কলকাতায় আসছেন না বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, এপ্রিলের মাঝামাঝি থেকে মুম্বইয়ে ছবির শুটিং শুরু হতে পারে। কারণ, ওই সময় কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল-এর ম্যাচ চলবে।
advertisement
4/5
প্রযোজক লাভরঞ্জন এবং পরিচালকের টিম নাকি শুরু থেকেই এই সময়সূচি ভেবেছিল। পরে মাঝপথে পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হয়েছিল। তবে, শেষমুহূর্তে প্রোডাকশনের কিছু কাজ বাকি থাকায় শুটিং পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
advertisement
5/5
অন্দরের খবর, প্রযোজক ও পরিচালক চাইছেন আরও কিছুটা সময় নিয়ে সব প্রস্তুতি গুছিয়ে তারপর শুটিং শুরু করতে, যাতে কাজ শুরু হওয়ার পরে কোনও সমস্যা না তৈরি হয়। যদিও এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বা তাঁর টিমের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sourav Ganguly’s Biopic: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে নতুন জল্পনা! শেষ মুহূর্তে কেন পিছিয়ে গেল শুটিং?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল