TRENDING:

Rahul Arunoday Banerjee: কেওড়াতলায় চিরবিদায়, আজীবন দর্শক-পাঠকের মনে থেকে যাবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

Last Updated:
রাহুলের বিদায় অভিনয় জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি৷ তাঁর অভিনীত ছবি, ধারাবাহিক এবং অবশ্যই নাটক সকলের মনে থেকে যাবে চিরকাল৷
advertisement
1/8
কেওড়াতলায় চিরবিদায়, আজীবন দর্শক-পাঠকের মনে থেকে যাবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
কেওড়াতলা মহাশ্মশানে শেষ হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য৷ শ্মশানে প্রিয়াঙ্কার পাশে ছিলেন সায়নী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চন্দন সেন৷ কেওড়াতলা মহাশ্মশানে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, চূর্ণী গঙ্গোপাধ্যায়৷
advertisement
2/8
সাদা কুর্তা পরে থমথমে মুখে ছিলেন প্রিয়াঙ্কা সরকার৷ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর এবং তাঁদের ছেলে সহজ ছিল উপস্থিত৷ পরিবারের অনুরোধে একদম অনাড়ম্বর ভাবে হয় শেষকৃত্য৷ রাহুলের শেষকৃত্যর পর স্বামীকে দাহ করে বাইরে আসেন স্ত্রী প্রিয়াঙ্কা৷
advertisement
3/8
টলিউডের স্বনামধন্য অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই৷ ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন রাহুল৷ শ্মশানের বাইরে উপচে পড়া ভিড়৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ টলিউডের প্রায় সকলেই উপস্থিত ছিলেন কেওড়াতলা মহাশ্মশানে।
advertisement
4/8
তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে করতে গিয়েই নিমেষে সব শেষ৷ আচমকা জলে ডুবে মৃত্যু কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। টলিউডের জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা।
advertisement
5/8
সোমবার দুপুরে তমলুকে ময়নাতদন্ত শেষ হওয়ার পর সবাই রওনা দেন। রাহুলের গাড়িচালক, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার এবং অন্যরা তাঁর দেহ শেষবারের মতো কলকাতায়, তাঁর বাড়িতে নিয়ে আসেন। এর কিছু আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
advertisement
6/8
তালসারিতে গিয়ে অকালমৃত্যু রাহুলের। ময়নাতদন্তের পর প্রাথমিক রিপোর্টে জানা গেল, জলে ডুবেই মৃত্যু, দীর্ঘসময় জলের নীচেই ছিলেন রাহুল। তমলুক হাসপাতাল সূত্রে খবর,ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। ফুসফুসের ভিতর অত্যাধিক পরিমাণে বালি ও নোনা জল মেলে। রিপোর্টে উল্লেখ, অল্প সময় জলে ডুবে থাকলে এমন হয় না। কম করে এক ঘণ্টারও বেশি সময় জলের নীচে ছিলেন বলে ধারণা। রিপোর্টে উল্লেখ, বেশি পরিমাণ বালি ঢুকে যাওয়ায় মৃত্যু। খাদ্যনালির মধ্যেও বালি, নোনা জল মেলে। শরীরে কোনও অ্যালকোহলের উপস্থিতি ছিল কী না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভিসেরা রিপোর্ট আসলে পরিষ্কার হবে! কোনও ফাউল প্লে ছিল না।
advertisement
7/8
দিঘা স্টেট জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য তমলুকে পাঠানো হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ। তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্ত হয় অভিনেতার। তার পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। কলকাতা থেকে রাহুলের ৬ বন্ধু এবং মামা তমলুক হাসপাতালে যান। কলকাতা থেকে রাহুলের স্ত্রী ভিডিও মারফত ময়নাতদন্তের সম্মতি দিয়েছেন। রাহুলের মামা সেখানে সমস্ত অফিশিয়াল ফরমালিটিতে উপস্থিত ছিলেন। রাহুলের নিজের গাড়ির চালক বাবলুও তমলুক হাসপাতালেই।
advertisement
8/8
রাহুলের বিদায় অভিনয় জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি৷ তাঁর অভিনীত ছবি, ধারাবাহিক এবং অবশ্যই নাটক সকলের মনে থেকে যাবে চিরকাল৷ থেকে যাবে তাঁর পডকাস্টের সব ভিডিওগুলো৷ সঙ্গে অবশ্যই তাঁর লেখা ভুলিয়ে রাখবে পাঠকের মন৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rahul Arunoday Banerjee: কেওড়াতলায় চিরবিদায়, আজীবন দর্শক-পাঠকের মনে থেকে যাবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল