TRENDING:

Rahul Arunodoy Banerjee: "আমাদের জলে নামার কোনও সিন ছিল না"! শেষ মুহূর্তে কী হল রাহুলের? সোমাশ্রী চাকির কথায় আবার শুরু জল্পনা

Last Updated:
সোমাশ্রী চাকি জানান যে এখনও তাঁদের কাছে আগামি শ্যুটিং-এর ডেট আসেনি৷ ফলে কবে থেকে ফের শ্যুটিং শুরু হবে তা জানা যাচ্ছে না৷ তাহলে কি সিরিয়ালের ভবিষ্যৎ অনিশ্চিত?
advertisement
1/5
Rahul Arunodoy Banerjee: "আমাদের জলে নামার কোনও সিন ছিল না"! শেষ মুহূর্তে কী হল রাহুলের? সোমাশ্রী চাকির কথায় আবার শুরু জল্পনা
থমথমে ভোলেবাবা পার করেগা-র সেট৷ গোটা ইউনিট তালসারি থেকে ফিরে এসেছে। কিন্তু মঙ্গলবারও শুটিং শুরু হয়নি৷ রাহুলকে ছাড়া টালিগঞ্জের মুভিটন স্টুডিও তে গিয়ে দেখা গেল খাঁ খাঁ করছে স্টুডিও। কোনও কলাকুশলী ও অভিনেতারা আসেননি। রাহুলকে ছাড়া ধারাবাহিকের ভবিষ্যৎ কি হতে চলেছে সে বিষয়ে কেউ নিশ্চিত নন।
advertisement
2/5
ধারাবাহিকে অভিনয় করেন সোমাশ্রী চাকি৷ তাঁর সঙ্গে যোগাযোগ করে নিউজ 18 বাংলা৷ তিনি জানান যে এখনও তাঁদের কাছে আগামি শ্যুটিং-এর ডেট আসেনি৷ ফলে কবে থেকে ফের শ্যুটিং শুরু হবে তা জানা যাচ্ছে না৷ তাহলে কি সিরিয়ালের ভবিষ্যৎ অনিশ্চিত? এই প্রশ্নের উত্তরে সোমাশ্রী জানান যে অনেকের পেট চলে এই ধারাবাহিকে কাজ করে৷ ফলে এতগুলো মানুষের কথা নিশ্চয়ই ভাববেন প্রোডাকশন হাউজ ও চ্যানেল কর্তৃপক্ষ৷
advertisement
3/5
ইতিমধ্যে টালিগঞ্জের একাংশ পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে। আবার রানা সরকার সহ অনেকেই সরব হয়েছেন প্রোডাকশন হাউজ ও চ্যানেল কর্তৃপক্ষের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কিন্তু এই বিষয়ে প্রযোজনা সংস্থা বা চ্যানেল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি শুটিং স্পটে ছিলেন না। পুলিশ তদন্ত করছে। তাই এই বিষয়ে এখন তিনি আর কিছু বলবেন না। রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত হোক চান সোমাশ্রীও৷ তাঁর কথায়, একজন মা সন্তান হারিয়েছেন, সন্তান বাবাকে হারিয়েছে৷
advertisement
4/5
তবে শ্যুটিং-এ কোনও রকম অব্যবস্থা ছিল না, জানিয়েছেন সোমাশ্রী৷ তিনিও গিয়েছিলেন তালসারির আউটডোরের শ্যুটিং-এ৷ রবিবারও হয়েছিল তাঁদের শ্যুটিং৷ তবে তাঁর প্যাকআপ হয়ে গিয়েছিল বেলা ৩টে নাগাদ এবং তারপর তিনি হোটেলে চলে আসেন৷ সেখানে দুপুরের খাবার খেয়ে, লাগেজ গুছিয়ে তাঁরা কলকাতার উদ্দেশ্যে রওনা হন বিকেল সাড়ে ৪টা নাগাদ৷ ফেরার পথে তালসারির দুর্ঘটনার কথা জানতে পারেন তাঁরা এবং রাহুল যে আর নেই, সেই মর্মান্তিক খবরও পান তাঁরা৷
advertisement
5/5
তবে স্পটে কী হয়েছিল? কীভাবে রাহুল জলে ডুবে গেলেন, সেটা তিনিও জানেন না৷ কারণ তাঁদের ইউনিট তখন বেরিয়ে গিয়েছিল তালসারি থেকে৷ তাঁর কাছেও এক ধোঁয়াশা হয়ে রয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ৷ তবে শ্যুটিং-এর সময় থাকার ও খাবার খুব ভাল ব্যবস্থা ছিল৷ ভাল হোটেল ছিলেন তাঁরা, কোনও অসুবিধা হয়নি, জানিয়েছেন ভোলে বাবা পার করেগার অভিনেত্রী৷ তবে তাঁদের জলে নামার কোনও সিন ছিল না, এটা স্পষ্ট করেছেন তিনি৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rahul Arunodoy Banerjee: "আমাদের জলে নামার কোনও সিন ছিল না"! শেষ মুহূর্তে কী হল রাহুলের? সোমাশ্রী চাকির কথায় আবার শুরু জল্পনা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল