TRENDING:

Rahul & Priyanka Love Story: বানভাসি প্রেমে বাড়ির অমতে রাহুল-প্রিয়াঙ্কার লিভ ইন, ভাঙন-ঝড়ের পরও মুঠোবন্দি দুই চিরসঙ্গীর হাত আলগা হয়ে গেল সমুদ্রের উত্তাল ঢেউয়ের ঝাপটায়

Last Updated:
Rahul & Priyanka Love Story: কৈশোরের উত্তাল প্রেমে পরিবারের অমতে একে অন্যের হাত ধরেছিলেন। মাঝে বড় ঝড় পাড়ি দিতে হয়েছে। কিন্তু ফের একে অন্যের কাছাকাছি ফিরে এসেছেন রাহুল-প্রিয়াঙ্কা। সমুদ্রের ঢেউয়ে ছিন্ন হল সেই চির-বন্ধন।
advertisement
1/6
বানভাসি প্রেমে বাড়ির অমতে রাহুল-প্রিয়াঙ্কার লিভ ইন, ভাঙন-ঝড়ের পরও মুঠোবন্দি দুই চিরসঙ্গীর হাত আলগা হয়ে গেল সমুদ্রের উত্তাল ঢেউয়ের ঝাপটায়
আস্থা-সহ একাধিক ধারাবাহিকে তাঁরা অভিনয় করেছেন ভাইবোনের চরিত্রে৷ তখন বাস্তব জীবনে পর্দার বাইরে আসেনি কোনও রসায়নের পরিবর্তন৷ রাহুল-প্রিয়াঙ্কার জীবনে সেই পরিবর্তন এল আরও কয়েক বছর পর৷ নবাগত রাহুল ও নবাগতা প্রিয়াঙ্কা জুটি হয়ে অভিনয় করলেন রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে৷ তখন আর কে জানত ছবির নাম সত্যি হয়ে দেখা দেবে তাঁদের দু’জনের জীবনে৷
advertisement
2/6
একে অন্যের প্রেমে ভেসে গেলেন রাহুল-প্রিয়াঙ্কা৷ বাড়ির অমতে শুরু হল সহবাস৷ তখনও প্রিয়াঙ্কা নাবালিকা৷ ১৮ হতে কয়েক মাস বাকি৷ শুরু হল লিভ টুগেদার৷ বেশ কাঠখড় পুড়িয়ে পাওয়া গিয়েছিল ভাড়া বাড়ি৷ অবশেষে লিভ টুগেদারে পড়ল বিয়ের শিলমোহর৷ সংসার ও কেরিয়ার এগোতে থাকল রাহুল-প্রিয়াঙ্কার৷ তার মাঝেই এল সন্তান৷ ছেলের নামকরণ হল সহজ৷
advertisement
3/6
কিন্তু সহজের আগমনের পর রাহুল-প্রিয়াঙ্কার জীবনের সহজিয়া সুর কাটল৷ পরকীয়ার গুঞ্জনে শুরু হল জটিলতার চর্যাপদ৷ শোনা গেল, সহ-অভিনেত্রীর প্রেমে পড়েছেন রাহুল৷ গুঞ্জরিত পরকীয়ার তাতেই হোক, বা অন্য কোনও কারণে ক্রমশ চওড়া হতে থাকল সম্পর্কের ফাটল৷ যে উদ্দাম প্রেমে শুরু হয়েছিল ছকভাঙা সহবাস, সেই সম্পর্কেই ধরল ভাঙন৷ ছোট্ট সহজকে নিয়ে আলাদা থাকতে শুরু করলেন প্রিয়াঙ্কা৷ সে সময় তাঁর নামও জড়িয়েছিল অন্য পুরুষের সঙ্গে৷
advertisement
4/6
সব গুঞ্জন থেমে গিয়ে ফের কাছাকাছি এল সম্পর্ক৷ একসঙ্গে থাকতে শুরু করলেন রাহুল-প্রিয়াঙ্কা৷ অকপট সাক্ষাৎকারে রাহুল বলেছেন, তাঁদের একসঙ্গে থাকার অন্যতম চুম্বক সহজ৷ ছেলের জন্যই বিভেদ-বিচ্ছেদ ভুলে ফের শুরু হয় একত্রবাস৷ তবে প্রিয়াঙ্কার টানেও কাছাকাছি এসেছেন তিনি৷ জানান রাহুল৷ স্ত্রী যখন একসঙ্গে থাকতেন না, কেমন ছিল সেই সময়টা? রাহুল অরুণোদয় বলেছিলেন, সহজ-প্রিয়াঙ্কাকে ছেড়ে থাকা খুব একটা সহজ ছিল না তাঁর কাছে৷ তাঁর চারপাশে বাড়ির দেওয়ালে ছোট্ট সহজের হাতের আঁকিবুকি-অথচ ছেলেকে সব সময় কাছে পাচ্ছেন না-এ এক দুঃসহ যন্ত্রণা ছিল৷ ছোটবেলার বন্ধু প্রিয়াঙ্কার থেকে বিচ্ছেদও তাঁকে কুরে কুরে খেত৷
advertisement
5/6
সম্পর্কে জটিলতা এলেও বিচ্ছেদপর্বে একে অন্যের প্রতি সমীহ বরাবর বজায় রেখেছেন রাহুল-প্রিয়াঙ্কা৷ রাহুল বলেছেন, আলাদা থাকার সময়েও তাঁকে নিয়ে ছেলে সহজের কাছে বিষোদগার করেননি প্রিয়াঙ্কা৷ চাননি ছেলের মনে বাবার ভাবমূর্তি বিঘ্নিত হোক৷ সাহচর্য-স্নেহে ছেলেকে বড় করছিলেন রাহুল প্রিয়াঙ্কা৷ শুধু বিচ্ছেদ পর্বই নয়৷ তার আগেও প্রিয়াঙ্কা ভরসার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন রাহুলের৷ ‘চিরদিনই তুমি যে আমার’-এর পর পর মাদকগ্রস্ত হয়ে পড়েছিলেন রাহুল৷ দু বছর তিনি দূরে ছিলেন মূলস্রোত থেকে৷ সে সময় পেশাদারদের সাহায্যের সঙ্গে রাহুলের প্রত্যাবর্তনের অনুঘটক ছিল স্ত্রী প্রিয়াঙ্কার সাহচর্য৷
advertisement
6/6
রাহুল অরুণোদয় বলতেন প্রিয়াঙ্কাকে কারওর পক্ষে ভুল বোঝা খুব স্বাভাবিক৷ তাতে প্রিয়াঙ্কার কিছু যায় আসে না৷ এই স্বচ্ছতাই প্রিয়াঙ্কাকে অনন্য করে তুলেছিল রাহুলের কাছে৷ একে অপরের হাত ধরেই ছিলেন৷ আচমকা সমুদ্রের ঢেউয়ের ঝাপটায় বিচ্ছিন্ন হয়ে গেল দুই চিরসঙ্গীর হাত৷ অবশ্য যা হারায়, সে শুধু চোখে৷ অনুভবের স্পর্শ তো অনন্ত৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rahul & Priyanka Love Story: বানভাসি প্রেমে বাড়ির অমতে রাহুল-প্রিয়াঙ্কার লিভ ইন, ভাঙন-ঝড়ের পরও মুঠোবন্দি দুই চিরসঙ্গীর হাত আলগা হয়ে গেল সমুদ্রের উত্তাল ঢেউয়ের ঝাপটায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল