TRENDING:

Actor Wife Death: নেপালে শ্যুটিং চলছে জনপ্রিয় অভিনেতার, স্ত্রী বেছে নিলেন চরম পদক্ষেপ! শেষকৃত্যে পৌঁছতে পারলেন না অভিনেতা স্বামী

Last Updated:
২০১০ সালের ৯ নভেম্বর তাঁরা পালিয়ে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এ দম্পতির রিজিক নামে এক পুত্রসন্তান রয়েছে।
advertisement
1/7
নেপালে শ্যুটিং-এ জনপ্রিয় অভিনেতার,স্ত্রী বেছে নিলেন চরম পদক্ষেপ! শেষকৃত্যে এলেন না স্বামী
ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা ‘আত্মহত্যা’ করেছেন। তাঁর মৃত্যুর পর একজন অভিনেত্রীর সঙ্গে জাহের আলভীর বিবাহ বর্হিভূত প্রেমের কথা সামনে আসে। বিবাহবহির্ভূত এই সম্পর্কের জেরে ইকরা ‘আত্মহত্যা’র পথ বেছে নিয়েছেন—এমনটাই অভিযোগ ইকরার মা রেবেকা সুলতানা ও তাঁর পরিবারের অন্য সদস্যদের৷ এমনকি তাঁর কাছে বন্ধুরাও এমন দাবি করেছেন। খুব দৃঢ় মনোভাবের মেয়ে ইকরা৷ তিনি এভাবে আত্মহত্যার পথ কেন বেছে নিলেন, কী পরিস্থিতিতে নিজেকে শেষ করার পথ বেছে নিলেন তিনি, সেই প্রশ্ন তুলছে ইকরার পরিবার৷
advertisement
2/7
শনিবার দুপুরের দিকে মিরপুর ডিওএইচএস এলাকায় ঘটনা ঘটে। ঘটনার সময় অভিনেতা আলভী নেপালে একটি নাটকের শুটিংয়ের কাজে ছিলেন। আত্মহত্যার আগে ইকরার সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ইকরার ময়নাতদন্ত হয়েছে।
advertisement
3/7
ইকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্রী ছিলেন। ২০১০ সালের ৯ নভেম্বর জাহের আলভী ও ইকরা পালিয়ে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এ দম্পতির রিজিক নামে একটি ছেলে সন্তান রয়েছে।
advertisement
4/7
১১ বছর ধরে বন্ধুত্ব ইকরা, সামিয়া ও খাদিজা লুপিনের। তাঁদের তিনজনের ফেসবুকে একটি গ্রুপও রয়েছে। সেই গ্রুপে নিয়মিতই তাঁদের নানা বিষয়ে কথাবার্তা হয়। শনিবার সকাল ১০টার পরও এই গ্রুপে তাঁদের কথা হয়। কিন্তু দুপুর সময় খাদিজা লুপিনের কাছ থেকে শুনতে পান ইকরা ‘আত্মহত্যা’ করেছেন! এরপর জাহের আলভীর সহকারী অর্কর সঙ্গে যোগাযোগ করে সামিয়া নিশ্চিত হন।
advertisement
5/7
ঘটনার সময় শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন জাহের আলভী। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আজ (শনিবার) দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’
advertisement
6/7
আত্মহত্যার আগে সামাজিক মাধ্যমে দেওয়া ইকরার একাধিক পোস্টে তার হতাশার বিষয়টি উঠে আসে। শনিবার একটি পোস্টে তিনি লিখেছেন, ‘বিগ এক্সপোজ অ্যালার্ট! গেট রেডি এভরিওয়ান!’ এর আগের দিন শুক্রবারও সামাজিক মাধ্যমে একটি মন্তব্য করেছিলেন তিনি। সেই পোস্টে নিজেকে মুক্তি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ওই পোস্টে আলভী লিখেছিলেন, ‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।’ এর জবাবে ইকরা মন্তব্য করেন, ‘ভুল করলে মাফও মিলে না, মুক্তিও মেলে না। আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম। আবার কষ্ট কেন!’
advertisement
7/7
রবিবার বিকেল ৫টায় শেষকৃত্য সম্পন্ন হয় ইকরার৷ তবে পারিবারিক সূত্রে জানা গেছে, শেষ বিদায়েও উপস্থিত ছিলেন না তার স্বামী জাহের আলভী। জানা গেছে, নেপাল থেকে আলভীর ফিরে আসার অপেক্ষায়ই বিকেল ৫টায় সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি উপস্থিত হননি। এদিকে ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী জাহের আলভী, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভীর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Actor Wife Death: নেপালে শ্যুটিং চলছে জনপ্রিয় অভিনেতার, স্ত্রী বেছে নিলেন চরম পদক্ষেপ! শেষকৃত্যে পৌঁছতে পারলেন না অভিনেতা স্বামী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল