TRENDING:

Prosenjit Chatterjee Daughter: প্রসেনজিতের কন্যার সঙ্গে সাক্ষাৎ পল্লবীর! বাবার সঙ্গে যোগাযোগ না থাকলেও আগলে রেখেছেন পিসি

Last Updated:
Prosenjit Chatterjee Daughter: পল্লবী ক্যাপশনে লিখলেন, ‘বহু বছর পর আবার এক হলাম আমি আর আমার ভাইঝি। ক্রিসমাসে এক অপূর্ব সারপ্রাইজ। আমার ছোট্ট পরীকে এক অপরূপ সুন্দরী নারীতে পরিণত হতে দেখছি।’
advertisement
1/11
প্রসেনজিতের কন্যার সঙ্গে পল্লবী! বাবার সঙ্গে যোগাযোগ না থাকলেও আগলে রেখেছেন পিসি
স্টার কিড। তারকা সন্তান। অথচ তাঁর সন্ধান মেলে না সহজে। প্রচারের বাইরে ছোট থেকেই। অনেকেই জানেন না তাঁর পরিচয়। তিনি হলেন প্রেরণা। ডাকনাম, বান্নো।
advertisement
2/11
কে ইনি? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কন্যা। ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও যে তাঁর আর এক সন্তান রয়েছে, সে বিষয়ে অনেকেই অবগত নন। আজ জানুন তাঁর পরিচয়।
advertisement
3/11
প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা ঠাকুরতার মেয়ে প্রেরণা। বাবা-মায়ের যখন বিচ্ছেদ হয়, তখন প্রেরণা খুবই ছোট। মায়ের সঙ্গে বিদেশে চলে যান তিনি। তারপর থেকে লন্ডনেই বাস প্রেরণার।
advertisement
4/11
বাবার সঙ্গে তেমন সম্পর্ক না থাকলেও পিসি পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে টানা যোগাযোগ রেখে গিয়েছেন অপর্ণা এবং প্রেরণা। তারই প্রমাণ মিলল সম্প্রতি।
advertisement
5/11
ক্রিসমাস এবং বর্ষশেষ উদযাপনের উপলক্ষে নিজের ভাইঝির সঙ্গে দেখা করলেন পল্লবী। ছবি দিলেন ইনস্টাগ্রামে। বুম্বাদার কন্যাকে দেখে উৎফুল্ল টলি তারকারা। মুগ্ধ জনসাধারণও।
advertisement
6/11
পল্লবী ক্যাপশনে লিখলেন, ‘বহু বছর পর আবার এক হলাম আমি আর আমার ভাইঝি। ক্রিসমাসে এক অপূর্ব সারপ্রাইজ। আমার ছোট্ট পরীকে এক অপরূপ সুন্দরী নারীতে পরিণত হতে দেখছি।’
advertisement
7/11
সেই পোস্টে পল্লবী তাঁর প্রাক্তন বৌদি অর্থাৎ অপর্ণাকে ট্যাগ করেছেন। অপর্ণাও সেই পোস্টে ভালবাসা জানিয়েছেন। তা ছাড়া যোগাযোগ রাখার জন্য ভক্তরা পল্লবীর প্রশংসায় পঞ্চমুখ।
advertisement
8/11
লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করছেন তিনি। কয়েক বছর আগে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহের সঙ্গে তাঁর একটি ছবি ভাইরাল হতেই জল্পনা শুরু হয়, তিনিও বোধহয় বাবার পথেই হেঁটে অভিনয়ে নামছেন।
advertisement
9/11
কিন্তু সেই সময়ে অভিজিৎ এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, না, পড়াশোনা নিয়েই ব্যস্ত তিনি। পর্দায় আসার ইচ্ছে নেই তাঁর। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তেমন সক্রিয় নন প্রেরণা।
advertisement
10/11
পুরনো এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ অকপটে মেয়েকে নিয়ে কথা বলেছিলেন, ‘‘আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করব। আমি এমন কোনও অন্যায় করিনি যার জন্য ঈশ্বর আমি যেটা চাই, সেটা দেবেন না।’’
advertisement
11/11
‘‘যেটুকু চাই, ঈশ্বর নিশ্চয় দেবেন। আমার বিশ্বাস আমাকে ঈশ্বর সেই সময়টা দেবেন, যখন আমি আর আমার মেয়ে একে অপরকে জড়িয়ে ধরব।’’
বাংলা খবর/ছবি/বিনোদন/
Prosenjit Chatterjee Daughter: প্রসেনজিতের কন্যার সঙ্গে সাক্ষাৎ পল্লবীর! বাবার সঙ্গে যোগাযোগ না থাকলেও আগলে রেখেছেন পিসি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল