Actress Harshil Kalia Death: মাঝ রাতে রাস্তায় গাড়ি উল্টে মৃত্যু মডেল-অভিনেত্রীর, কাজ থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা
- Published by:Pooja Basu
Last Updated:
Model Harshil Kalia Death News: শিপরা পাথ রোডে গাড়ি চালানোর সময় হর্ষিলের ওয়াগন-আর গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা দেয়। ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং আশেপাশের লোকজন সাহায্যের জন্য ছুটে আসেন।
advertisement
1/5

সোমবার গভীর রাতে জয়পুরের শিপরার পাথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩০ বছর বয়সি মডেল হর্ষিল কালিয়ার মৃত্যু হয়েছে। কাজ শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
advertisement
2/5
শিপরা পাথ রোডে গাড়ি চালানোর সময় হর্ষিলের ওয়াগন-আর গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা দেয়। ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং আশেপাশের লোকজন সাহায্যের জন্য ছুটে আসেন।
advertisement
3/5
স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং উল্টে যাওয়া গাড়িটি সোজা করেন৷ গুরুতর আহত হর্ষিলকে বের করে আনেন তাঁরা। তাঁকে সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, মাথায় গুরুতর আঘাতের কারণে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হর্ষিলের মৃত্যুতে শোকারে ছায়া তাঁর পরিবারে।
advertisement
4/5
হর্ষিল কালিয়া মডেলিং এবং অভিনয় জগতে বেশ সক্রিয় ছিলেন। তিনি 'ক্রাইম নেক্সট ডোর' ওয়েব সিরিজে কাজ করেছেন এবং একটি নিউজ চ্যানেলের সঞ্চালনাও করেছেন। তিনি বেশ কয়েকটি রাজস্থানী গানে প্রধান অভিনেত্রী হিসেবেও অভিনয় করেছেন। তিনি তাঁর কর্মজীবনে ক্রমাগত উন্নতি করছিলেন এবং দ্রুত সাফল্য পাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে রাজস্থান পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুলিশ এটা জানার চেষ্টা করছে যে, দুর্ঘটনাটি অতিরিক্ত গতির কারণে ঘটেছে, নাকি অন্য কোনও গাড়ির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল।
advertisement
5/5
মৃতের বাবা একজন সাংবাদিক এবং একটি বেসরকারি সংবাদপত্রে কাজ করেন। ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। হর্ষিলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই দুর্ঘটনাটি আবারও সড়ক নিরাপত্তা ও সতর্কতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।