TRENDING:

Malaika Arora New Boyfriend: অর্জুনের পর আবার প্রেম? রহস্যময় যুবকের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল

Last Updated:
Malaika Arora New Boyfriend: সম্প্রতি আবারও মালাইকার ব্যক্তিগত জীবন ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। এবার তাঁর নাম জড়িয়েছে অভিনেতা ও মডেল সোরাবের সঙ্গে।
advertisement
1/6
অর্জুনের পর আবার প্রেম? রহস্যময় যুবকের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল
বলিউডে সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন মালাইকা আরোরা। কয়েক বছর আগে অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলেই জানা যায়। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পর ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
advertisement
2/6
সম্প্রতি আবারও মালাইকার ব্যক্তিগত জীবন ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। এবার তাঁর নাম জড়িয়েছে অভিনেতা ও মডেল সোরাবের সঙ্গে। মুম্বইয়ে মালাইকার নতুন রেস্তোরাঁ ‘সুইনি’র উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে।
advertisement
3/6
সোরাব সোশ্যাল মিডিয়ায় ওই অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন। কয়েকটি ছবিতে তাঁকে মালাইকার সঙ্গে পোজ দিতে দেখা গেছে। একটি সেলফি ভিডিওতে আবার মালাইকাকে সোরাবকে জড়িয়ে ধরতেও দেখা যায়। সেই ছবি ও ভিডিও সামনে আসতেই নেটদুনিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ট্রোল করতেও শুরু করেন অভিনেত্রীকে।
advertisement
4/6
এর আগে মালাইকার নাম জড়িয়েছিল এক হিরে ব্যবসায়ীর সঙ্গেও। এমনকি ২০২৫ সালের শেষ দিকে মুম্বইয়ে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল বলেও খবর ছড়ায়। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইতালিতেও তাঁদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছিল বলে দাবি করা হয়।
advertisement
5/6
প্রসঙ্গত, মালাইকা ১৯৯৮ সালে Arbaaz Khan-কে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যের পর ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয় এবং ২০১৭ সালে ডিভোর্স চূড়ান্ত হয়। এই দম্পতির এক সন্তান রয়েছে, নাম আরহান খান।
advertisement
6/6
অন্যদিকে, অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্ক নিয়েও একসময় ব্যাপক আলোচনা হয়েছিল। তবে তাঁদের বিচ্ছেদের কারণ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কেউই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Malaika Arora New Boyfriend: অর্জুনের পর আবার প্রেম? রহস্যময় যুবকের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল