TRENDING:

Katakuti: ফের এক মঞ্চে ‘কাটাকুটি’-র পরিচালক এবং দুই অভিনেত্রী; হাসি-গান-আড্ডায় জমিয়ে দিলেন আসর

Last Updated:
সম্প্রতি দমদমের ইন্দিরা ময়দানে অনুষ্ঠিত হয়েছে ‘দেবী - সিজন ২’। ওই মেলায় ছিল মহিলা ব্যবসায়ীদের স্টল। সেখানেই ছিল ক্লিকের ‘কাটাকুটি’ ওয়েব সিরিজের প্রচারমূলক অনুষ্ঠান।
advertisement
1/6
ফের এক মঞ্চে ‘কাটাকুটি’-র পরিচালক এবং দুই অভিনেত্রী; হাসি-গান-আড্ডায় জমালেন আসর
গত বছর ক্লিক ওটিটি-তে মুক্তি পেয়েছিল রোমহর্ষক থ্রিলার ওয়েব সিরিজ ‘কাটাকুটি’। রাজা চন্দ পরিচালিত এবং প্রযোজিত এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল সৌরভ দাস, মানসী সেনগুপ্ত এবং পিয়ান সরকারের মতো অভিনেতা-অভিনেত্রীদের। আর এটাই ছিল পরিচালকের প্রথম ওয়েব সিরিজ। এবার সেই ‘কাটাকুটি’ ওয়েব সিরিজের প্রচারমূলক অনুষ্ঠানে ফের এক মঞ্চে দেখা গেল পরিচালক এবং দুই অভিনেত্রীকে।
advertisement
2/6
সম্প্রতি দমদমের ইন্দিরা ময়দানে অনুষ্ঠিত হয়েছে ‘দেবী - সিজন ২’। ওই মেলায় ছিল মহিলা ব্যবসায়ীদের স্টল। সেখানেই ছিল ক্লিকের ‘কাটাকুটি’ ওয়েব সিরিজের প্রচারমূলক অনুষ্ঠান। স্ত্রী তথা অভিনেত্রী পিয়ান সরকারকে নিয়ে হাজির হয়েছিলেন পরিচালক এবং প্রযোজক রাজা চন্দ। সঙ্গে ছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্তও। হাসি-আড্ডা-গানে জমজমাট হয়ে উঠেছিল অনুষ্ঠান মঞ্চ।
advertisement
3/6
অভিনেত্রী পিয়ান জানালেন যে, রাজার সহধর্মিণী হওয়া সত্ত্বেও একটুও ছাড় পাননি তিনি। বরং নিজেদের প্রোডাকশন বলে আরও কঠোর পরিশ্রম করতে হয়েছিল তাঁকে। পরিচালক স্বামীর কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, রাজা চন্দর মধ্যে একটা অদ্ভুত দ্বৈত সত্তা রয়েছে। তিনি যেমন সফল ভাবে বাণিজ্যিক ছবি পরিচালনা এবং জনপ্রিয় গান লেখেন, ঠিক তেমন ভাবেই গান গাওয়ার ক্ষেত্রেও যথেষ্ট পারদর্শী তিনি। এমনকী রবীন্দ্রসঙ্গীত চর্চাও করে থাকেন। এর পরেই মঞ্চে গানও গেয়েছেন রাজা চন্দ।
advertisement
4/6
পরিচালক জানালেন, প্রথম ওয়েব সিরিজ করার সময় স্বাভাবিক ভাবেই বেশ চিন্তায় ছিলেন। কিন্তু ‘কাটাকুটি’ ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের সর্বোচ্চ ভিউ পাওয়া ওয়েব সিরিজগুলির মধ্যে অন্যতম হয়ে ওঠায় যারপরনাই আনন্দিত তিনি। ওই সিরিজের আর এক অভিনেত্রী মানসী সেনগুপ্ত। বর্তমানে তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-তে মৌমিতা চরিত্রে অভিনয় করছেন। এমনিতে বরাবরই তাঁকে নেতিবাচক চরিত্রেই বেশি দেখা যায়।
advertisement
5/6
‘কাটাকুটি’ প্রসঙ্গে তিনি জানালেন, ওই সিরিজে সৌরভ দাসের অনস্ক্রিন প্রেমিকার চরিত্রে অভিনয় করে বেশ ভালই লেগেছে তাঁর। মানসী এ-ও জানালেন, নেতিবাচক চরিত্রের ছায়া থেকে সরে এসে আরও নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চান। তবে দর্শকরা তাঁর নেতিবাচক চরিত্র নিয়ে যে উষ্মা প্রকাশ করেন, সেগুলি তিনি বেশ উপভোগই করেন।
advertisement
6/6
এই কথার প্রসঙ্গে মজা করে পরিচালক বলেন, হয়তো ‘কাটাকুটি ২.০’ হলে মানসীকে তিনি পুনর্জন্ম নেওয়া চরিত্রের জন্য ভাববেন। পিয়ান নিজে একজন অন্ত্রেপ্রেনর হয়ে সাধুবাদ জানালেন ওই মেলায় উপস্থিত মহিলা ব্যবসায়ীদের। এর পাশাপাশি ‘দেবী সিজন ২’-এর মতো এহেন সুন্দর প্রয়াসের জন্য উপস্থিত তারকারা প্রশংসা করেছেন বং মিডিয়া সলিউশনের দুই নবীন কর্ণধার সপ্তর্ষি বক্সী এবং আবির সাহার।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Katakuti: ফের এক মঞ্চে ‘কাটাকুটি’-র পরিচালক এবং দুই অভিনেত্রী; হাসি-গান-আড্ডায় জমিয়ে দিলেন আসর
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল