Madhabi Mukherjee Birthday: মায়ের হাত ধরে অভিনয়ে পা, বাংলার 'চারুলতা' আজও সিনেমাপ্রেমীদের চোখের মণি! জন্মদিনে ফিরে দেখা মাধবী মুখোপাধ্যায়ের প্রেমজীবন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মাধবীর জন্ম তাঁর দিদিমার বাড়িতে। মা একা হাতে মানুষ করেছিলেন মাধবী ও তাঁর দিদিকে৷ বাবার সঙ্গে তাঁদের দূরত্ব ছিল৷ কারণ বাবার সঙ্গে মায়ের বনিবনা হত না, তাই তাঁরা আলাদা থাকতেন৷ এমনকী তাঁর বাবা আবার পরে বিয়েও করেছিলেন৷
advertisement
1/7

বাঙালির কাছে তিনি এখনও চারুলতা। মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যিজিত্‍ রায় থেকে পূর্ণেন্দু পত্রী— প্রতিটি পরিচালকের প্রথম পছন্দ ছিলেন তিনিই। তিনি মাধবী মুখোপাধ্যায়। মাধুরী থেকে তাঁর নাম হয়েছিল মাধবী৷ ছোট থেকে মায়ের হাত ধরে থিয়েটারে হাতেখড়ি৷ মা, লীলা মুখোপাধ্যায়, ছিলেন পেশাদার থিয়েটার অভিনেত্রী৷ তাঁর সঙ্গে রিহার্সালে যেতেন মাধবী৷ একদিন একজন শিশুশিল্পী আসেননি, তার জায়গায় মাধবীকে নামানো হল। ব্যস সেই শুরু অভিনয়ের।
advertisement
2/7
প্রজন্মের পর প্রজন্ম শিল্পীদের সঙ্গে অভিনয় করেছেন সেই শিশু বয়স থেকে। আজও তিনি অভিনয়ে। কানন দেবী-সরজুবাসা দেবী থেকে উত্তম কুমার-সৌমিত্র চট্টোপাধ্যায় হয়ে প্রসেনজিৎ, তাপস, চিরঞ্জিত হয়ে এই সময়ের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছেন মাধবী মুখোপাধ্যায়৷ বাংলা সিরিয়ালেও তিনি অভিনয় করেছেন৷ পয়েছেন অসংখ্য পুরস্কার৷ জাতীয় পুরস্কার বিজয়িনী প্রথম বাঙালি অভিনেত্রী। ডাক পেয়েছেন বার্লিন থেকে কান ফিল্ম ফেস্টিভ্যালে।
advertisement
3/7
মাধবীর জন্ম তাঁর দিদিমার বাড়িতে। মা একা হাতে মানুষ করেছিলেন মাধবী ও তাঁর দিদিকে৷ বাবার সঙ্গে তাঁদের দূরত্ব ছিল৷ কারণ বাবার সঙ্গে মায়ের বনিবনা হত না, তাই তাঁরা আলাদা থাকতেন৷ এমনকী তাঁর বাবা আবার পরে বিয়েও করেছিলেন৷ যদিও বাবার শেষ বয়সে চিকিৎসার দায়িত্ব নেন মাধবী৷
advertisement
4/7
'চারুলতা', 'মহানগর', 'দিবারাত্রির কাব্য', 'শঙ্খবেলা', 'ছদ্মবেশী', 'বাইশে শ্রাবণ', 'সুবর্ণরেখা', 'সুবর্ণলতা'-র নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে কম কাটাছেঁড়া হয়নি৷ তাঁর সঙ্গে পরিচালক সত্যজিৎ রায়ের সম্পর্ক নিয়ে হয়েছে বিস্তর আলোচনা৷ যদিও কখনই এনিয়ে প্রকাশ্যে কথা বলেননি মাধবী৷ তিনি শুধু বলতেন যে তাঁর মা তাঁকে সাবধান করেছিলেন কোনও বিবাহিত পুরুষের সংসার না ভাঙতে৷ পরে অভিনেতা নির্মলকুমারকে বিয়ে করে সংসার পাতেন মাধবী৷
advertisement
5/7
২৫ বছর সংসার করার পর আলাদা থাকার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু এত বছরেও স্বামীকে ডিভোর্স দেননি নায়িকা। প্রয়োজনে স্বামীকে দেখভাল করেন৷ তাঁর দুই মেয়ে৷ দু’জনেই উচ্চশিক্ষিত৷ সময়-অসময় তাঁরা মা ও বাবার খেয়াল নেন তো বটেই, তবে মাধবী একা থাকতেই পছন্দ করেন৷ সারাদিন নিজের কাজ করেন এবং প্রচুর বই পড়েন৷
advertisement
6/7
আলাদা থাকেন, তাহলে কেন ডিভোর্স করেননি অভিনেত্রী৷ ছোট থেকে বাবা-মায়ের অশান্তি দেখে বড় হওয়া মাধবী, চাননি তাঁদের সন্তানদের উপরও তেমন কোনও প্রভাব পড়ুক৷ তাই তিনি মেয়েদের বড় করেছেন এবং তাঁদের বিয়ে দিয়ে তারপর আলাদা থাকতে শুরু করেছেন৷ এই মত মেনে নিয়েছেন পরিবারের সকলে৷
advertisement
7/7
আজ নায়িকার ৮৬তম জন্মদিন৷ বয়স বেড়েছে, শরীর দেখা দিয়েছে নানা ব্যধি, তবে আজও তিনি জনপ্রিয়৷ বাংলা সিনেমার ইতিহাতে মাধবী মুখোপাধ্যায় এক উজ্জ্বল তারকা, যাঁর কাজই তাঁর পরিচয়৷ এখনও তিনি সমান স্বতঃস্ফূর্ত এবং সাবলীল৷