TRENDING:

Rahul Banerjee Passed Away: সমুদ্রে হঠাৎ কী ঘটল, কেন তলিয়ে গেলেন রাহুল? মৃত্যু ঘিরে হাজারো প্রশ্ন! গোটা ঘটনায় সবচেয়ে অসঙ্গতির জায়গাটি কী জানেন!

Last Updated:
Rahul Banerjee Passed Away: এখনও আসল ঘটনা স্পষ্ট নয়। ঠিক কী ঘটেছিল তালসারির সমুদ্রে? কীভাবে ঘটল এমন ভয়ঙ্কর বিপদ? রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্নের জাল৷
advertisement
1/7
সমুদ্রে হঠাৎ কী ঘটল, কেন তলিয়ে গেলেন রাহুল? মৃত্যু ঘিরে হাজারো প্রশ্ন! গোটা ঘটনায় সবচেয়ে অসঙ্গতির জায়গাটি কী জানেন!
কিছুক্ষণ আগেও সমুদ্রের ধারে শট দিয়েছেন তিনি৷ তার কিছুপরেই নিথর রাহুল৷ অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড৷ দুর্ঘটনা ঘিরে নানা খবর নানা বয়ান উঠে আসছে। তবে এখনও আসল ঘটনা স্পষ্ট নয়। ঠিক কী ঘটেছিল তালসারির সমুদ্রে? কীভাবে ঘটল এমন ভয়ঙ্কর বিপদ? রাহুলের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্নের জাল৷
advertisement
2/7
রাহুলের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, প্রচণ্ড জল ঢুকে রাহুলের ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল৷ খাদ্যনালীতেও ভরে গিয়েছিল বালি৷ ঠিক যেমনটা সমুদ্রের বালি জলের নীচে দীর্ঘক্ষণ থাকলে হওয়ার কথা৷ এক্ষেত্রে প্রশ্ন উঠছে, যদি শ্যুটিংয়ের সময়ই ঘটে দুর্ঘটনা তাহলে অকুস্থলে থাকার কথা রাহুল-সহ আরও একাধিক ব্যক্তির৷ তবে অভিনেতাকে উদ্ধারে এত বিলম্ব কেন?
advertisement
3/7
সমুদ্রে শুটিংয়ের পরিকল্পনা হয়। তা-ও লাইফ জ্যাকেট, লাইফ বোট, জরুরিকালীন চিকিৎসা ব্যবস্থার আয়োজন কেন ছিল না সমুদ্রসৈকতে? রাহুলের সহকর্মীরা সুদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র-সহ টলিপাড়ার একাধিক অভিনেতা অভিনেত্রী তুলেছেন এই প্রশ্ন৷
advertisement
4/7
সোশ্যাল মিডিয়ার পোস্টে ওড়িশা পুলিশ যা জানিয়েছে, ‘‘শ্যুটিংয়ের বিষয়ে প্রোডাকশন টিম আগে থেকে কোনও তথ্য দেয়নি বা কোনও অনুমতিও নেয়নি। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তালসারি পুলিশ দিঘা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।” প্রশ্ন উঠেছে, শ্যুটিংয়ের বিষয়ে কেন জানান হয়নি প্রশাসনকে?
advertisement
5/7
তৃতীয় প্রশ্ন, প্রাথমিক ভাবে খবর ছড়ায় প্যাকআপের পরে ঘটনাটি ঘটেছিল। পরে অবশ্য পরিচালক জানান, শুটিং চলাকালীনই এই ঘটনা ঘটে৷ প্রথমে ‘প্যাকআপ’-এর কথা বলা হয়েছিল কী ঘটনার দায় এড়াতে?
advertisement
6/7
শ্যুটিংস্থলে কেন ছিলেন না কোনও চিকিৎসক? সে প্রশ্নও তুলেছেন অনেকে৷ প্রয়োজনীয় আপৎকালীন চিকিৎসক থাকলে, দ্রুত চিকিৎসক থাকলে অভিনেতা বেঁচে যেতে পারতেন বলেও মনে করছেন তাঁর অনুরাগীরা।
advertisement
7/7
রাহুলের গাড়ির চালক বলেন, ‘‘হাঁটু অবধি জলেই ওঁকে দেখছিলাম। তারপরে হঠাৎ দেখলাম, ওঁর শুধু মাথাটা ভাসছে।’’ টেকনিশিয়ানরা জানাচ্ছেন, হাঁটুজলে দাঁড়িয়ে শ্যুটিং করছিলেন রাহুল এবং তাঁর সহ অভিনেত্রী শ্বেতা৷ একটা বড় ঢেউয়ের ধাক্কায় তাঁরা দু’জনেই একটা গর্তে পড়ে যান৷ ঢেউয়ের জন্যই কি হঠাৎ পায়ের নীচের বালি সরে গিয়ে গর্ত তৈরি হয়েছিল? এখানেই তত্ত্ব আসছে চোরাবালির৷ যদিও এ বিষয়ে এখনও রয়েছে ধোঁয়াশা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rahul Banerjee Passed Away: সমুদ্রে হঠাৎ কী ঘটল, কেন তলিয়ে গেলেন রাহুল? মৃত্যু ঘিরে হাজারো প্রশ্ন! গোটা ঘটনায় সবচেয়ে অসঙ্গতির জায়গাটি কী জানেন!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল