TRENDING:

Bollywood Gossip: রাজেশ খন্নার ছোট জামাই কলকাতারই ছেলে...কোটিপতি, বিরাট সম্পত্তির মালিক, চেনেন নাকি?

Last Updated:
বলিউডে পা দেওয়ার পরপরই বুঝতে পারেন যে তাঁরা অভিনয়ের জন্য উপযুক্ত নন। টুইঙ্কল খন্না লেখালেখির জগতে সুনাম অর্জন করেন এবং একজন লেখক ও প্রযোজক হয়ে ওঠেন এবং রিঙ্কি খন্না, ক্রমাগত ব্যর্থতার পর, বড়লোককে বিয়ে করে বিদেশে থিতু হন।
advertisement
1/7
রাজেশ খন্নার ছোট জামাই কলকাতারই ছেলে...কোটিপতি, বিরাট সম্পত্তির মালিক, চেনেন নাকি?
বলিউডে কোনও বাবা-কাকা ছিল না৷ সম্পূর্ণ নিজের দমে, নিজের ট্যালেন্টে ভর করে ‘সুপারস্টার’ তকমা অর্জন করেছিলেন রাজেশ খন্না৷ মাত্র ১৬ বছর বয়সে ডিম্পল কাপাডিয়া তাঁকে বিয়ে করেন৷ প্রথমে অভিনয় ছেড়ে দিলেও রাজেশ খন্নার সঙ্গে বিচ্ছেদের পরে ফের রুপোলি পর্দায় ফেরেন ডিম্পল৷ অসম্ভব সফলও হন৷
advertisement
2/7
কিন্তু, রাজেশ খন্না ও ডিম্পল কাপাডিয়া দু’জনেই বলিউডে সফল হলেও তাঁদের দুই কন্যা টুইঙ্কল খন্না এবং রিঙ্কি খন্না বলিউডে একেবারে সুপার ফ্লপ৷
advertisement
3/7
টুইঙ্কল এবং রিঙ্কি খন্না বলিউডে পা দেওয়ার পরপরই বুঝতে পারেন যে তাঁরা অভিনয়ের জন্য উপযুক্ত নন। টুইঙ্কল খন্না লেখালেখির জগতে সুনাম অর্জন করেন এবং একজন লেখক ও প্রযোজক হয়ে ওঠেন এবং রিঙ্কি খন্না, ক্রমাগত ব্যর্থতার পর, বড়লোককে বিয়ে করে বিদেশে থিতু হন।
advertisement
4/7
টুইঙ্কল খন্না অক্ষয় কুমারকে বিয়ে করেছেন এবং তিনি রাজেশ খন্নার বড় জামাই। কিন্তু আপনি কি জানেন রাজেশ খন্না এবং ডিম্পল কাপাডিয়ার ছোট জামাই সমীর সরণ কে? রাজেশ খন্নার ছোট জামাইয়ের বলিউডের সাথে কোনও সম্পর্ক হয়ত নেই, কিন্তু তিনি একজন ধনী ব্যক্তি এবং আয়ের দিক থেকে অক্ষয় কুমারকে রীতিমতো প্রতিযোগিতায় ফেলতে পারেন।
advertisement
5/7
টুইঙ্কল এবং রিঙ্কির বলিউড যাত্রায় বিশেষ কিছু ছিল না। টুইঙ্কল এখনও খবরে থাকলেও রিঙ্কি লাইমলাইট থেকে দূরে সরে গেছেন। রিঙ্কি খন্না ১৯৯৯ সালে 'পেয়ার মে কভি কভি' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এই ছবিটি খারাপভাবে ফ্লপ হয়েছিল। এর পরে, তিনি গোবিন্দার সাথে 'জিস দেশ মে গঙ্গা রাহতা হ্যায়', 'ইয়ে হ্যায় জলওয়া', 'ঝাঙ্কার বিটস', 'চামেলি' এবং 'প্রাণ যায়ে পার শান না জায়ে' সহ আরও অনেক সিনেমা করেছিলেন, কিন্তু সবই ফ্লপ।
advertisement
6/7
রিঙ্কি এবং সমীরের দেখা কীভাবে হয়েছিল:এর পরে, রিঙ্কি অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। 'ইটাইমস'-এর ২০০২ সালের একটি প্রতিবেদন অনুসারে, রিঙ্কি খন্না বলেছিলেন যে তিনি ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার মাধ্যমে সমীর সরণের সঙ্গে পরিচিত হন। তারপর ২০০৩ সালে, তিনি সমীর সরণকে বিয়ে করেন এবং লন্ডনে চলে যান।
advertisement
7/7
সমীর সরণ কী করেন?সমীর সরণ একজন ব্যবসায়ী এবং আয়ের দিক থেকে তিনি তার ভায়রাভাই অর্থাৎ অক্ষয় খান্নার চেয়ে কম নন। খবরে বলা হয়েছে, সমীর সরণ একটি রিয়েল এস্টেট ফার্মের অংশীদার ছিলেন যার শাখা মুমবাই, গোয়া, কলকাতা এবং বেঙ্গালুরু সহ অনেক জায়গায় ছড়িয়ে রয়েছে। এখন তিনি লন্ডনে ব্যবসা করেন। সমীর সরণ মূলত কলকাতার বাসিন্দা। রিপোর্ট অনুযায়ী, সমীর সরণ এর মোট সম্পদের পরিমাণ ২৫০ কোটি টাকা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: রাজেশ খন্নার ছোট জামাই কলকাতারই ছেলে...কোটিপতি, বিরাট সম্পত্তির মালিক, চেনেন নাকি?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল