TRENDING:

Divya Bharti’s shocking death: পাঁচ তলা থেকে পড়ে শেষ নায়িকা, দিব্যা ভারতীর রহস্যময় মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা! মৃত্যুর আগে ঠিক কী কী ঘটেছিল?

Last Updated:
Divya Bharti’s shocking death:দিব্যা ভারতীর মৃত্যু নিয়ে আজও রহস্য! ঠিক কী হয়েছিল নায়িকার সঙ্গে? মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আকণ্ঠ মদ্যপান! দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছিল? নাকি খুন? নায়িকার সহকারী অমৃতা, যে সেদিন ফ্ল্যাটে উপস্থিত ছিলেন, তাঁরও মৃত্যু হয় রহস্যজনকভাবে! কেন? কী জানত অমৃতা?
advertisement
1/7
পাঁচ তলা থেকে পড়ে শেষ নায়িকা, দিব্যা ভারতীর রহস্যময় মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা! মৃত্যুর আগে ঠিক কী কী ঘটেছিল?
৯০-এর গোড়ার দিকে তিনি শোরগোল ফেলে দিয়েছিলেন! তাঁকে দেখে পুরুষ হৃদয় পিংপং বলের মতো লাফাত! তাঁকে নিয়ে দিবাস্বপ্ন দেখত আসমুদ্র হিমাচল! কিন্তু বলিউডে তোলপাড় ফেলা 'দিওয়ানা' তারকার সফর ছিল ছোট্ট! মাত্র ১৯ বছর বয়সে রহস্যজনক মৃত্যু! তাঁর মৃত্যু আজও ধোঁয়াশা! ঠিক কী হয়েছিল দিব্যার সঙ্গে ?
advertisement
2/7
মুম্বইয়ের ভারসোভায়, একটি পাঁচ তলা বহুতল থেকে পড়ে মৃত্যু হয় দিব্যার। দাবানলের মত ছড়াতে থাকে নানা জল্পনা কল্পনা...দুর্ঘটনা না আত্মহত্যা না খুন? পুলিশি তদন্ত শুরু হয়, কিন্তু প্রমাণের অভাবে ১৯৯৮ সালে তদন্ত বন্ধ হয়ে যায়!
advertisement
3/7
দিব্যার মৃত্যু নিয়ে নানা মুনির নানা মত! প্রধান অভিযুক্ত হিসেবে উঠে আসে সাজিদ নাদিওয়ালার নাম। ইন্ডাস্ট্রির একাংশের দাবি, সাজিদ নাদিওয়ালার সঙ্গে আন্ডারওয়র্লড-এর যোগাযোগ, মায়ের সঙ্গে বিবাদ... অশান্তির জেরে অবসাদে ভুগছিলেন নায়িকা!
advertisement
4/7
সেই অভিশপ্ত দিন। মৃত্যুর আগে ঠিক কী করছিলেন দিব্যা? জানা যায়, সেদিন রাত দশটার সময় দিব্যার ফ্ল্যাটে এসেছিলেন ডিজাইনার নীতা লুল্লা ও তাঁর স্বামী। অনেক রাত পর্যন্ত চলতে থাকে আড্ডা, মদ্যপান। ছিলেন দিব্যার সর্বক্ষণের সঙ্গী অর্মিতাও। অমৃতা রান্নাঘরে কিছু কাজে গেলে দিব্যা জানলার কাছে এগিয়ে যান। কিন্তু তখনও অমৃতার সঙ্গে চেঁচিয়ে কথা বলে যাচ্ছিলেন। সেই সময় নীতা ও তাঁর স্বামী টিভিতে ভিডিও দেখতে ব্যস্ত!
advertisement
5/7
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দিব্যাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও শ্বাস চলছিল! কিন্তু আর যুঝতে পারেন না...মুম্বইয়ের কুপার হাসপাতালের এমার্জেন্সি বিভাগে লড়াই শেষ।
advertisement
6/7
দিব্যার মৃত্যুর দিনের সাক্ষী ছিলেন খ্যাতনামী সাংবাদিক ট্রয় রিবেইরো। সে দিন ঘটনাস্থলে কী ঘটেছিল, জানিয়েছেন ট্রয়। দিব্যাকে নিয়ে বই লিখেছিলেন ট্রয়। মৃত্যুর কয়েকঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল তার বর্ণনা রয়েছে ট্রয়ের বইতে।
advertisement
7/7
ট্রয়ের বই অনুযায়ী, দিব্যা মানসিক অবসাদে ভুগছিলেন বহু দিন ধরেই। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মদ্যপান করেছিলেন তিনি। বাড়িতে অনেক অতিথি এসেছিলেন। দিব্যা নিজের গ্লাস ভর্তি করে বারান্দায় একা সময় কাটাচ্ছিলেন। পড়ে যাওয়ার আওয়াজ শুনে সবাই ছুটে যান। ট্রয় জানিয়েছেন, অতিথিরাই নায়িকাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Divya Bharti’s shocking death: পাঁচ তলা থেকে পড়ে শেষ নায়িকা, দিব্যা ভারতীর রহস্যময় মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা! মৃত্যুর আগে ঠিক কী কী ঘটেছিল?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল