দিদি’কে নিয়ে সুশান্ত’কে ভুল বোঝান রিয়া! দিদির সঙ্গে বহুদিন কথা বন্ধ ছিল সুশান্তের!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
একদিনের আলাপেই সুশান্তের বাড়িতে চলে আসেন রিয়া । রাতও কাটান সুশান্তের ঘরেই ।
advertisement
1/7

• মা চলে যাওযার পর যে দিদিরাই সব সময় তাঁকে আগলে রাখত, তাঁকে যত্নে-ভালবাসায় ভরিয়ে রাখত তাঁদের সঙ্গেও মতানৈক্য হয়েছিল সুশান্তের । তারও অন্যতম কারণ ছিলেন রিয়া চক্রবর্তী ।সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সে কথা জানান, সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং ।
advertisement
2/7
• তিনি জানান, রিয়া সুশান্তকে বলেছিলেন, তাঁর দিদি প্রিয়াঙ্কা সিং তাঁকে অপমান ও হেনস্থা করেছেন । একথা প্রথমে বিশ্বাসও করে নেন সুশান্ত । এই বিষয় নিয়ে ঝগড়াও হয়েছিল প্রিয়াঙ্কা আর সুশান্তের । বহুদিন কথা বলেননি তাঁরা ।
advertisement
3/7
• ২০১৯-এর ১৪ এপ্রিল একটি ফ্রেন্ডস পার্টিতে প্রথম দেখা হয় সুশান্ত আর রিয়ার । একদিনের আলাপেই সুশান্তের বাড়িতে চলে আসেন রিয়া । সে সময় সুশান্তের কেপরি হাইটসের ফ্ল্যাটে ছিল দিদি প্রিয়াঙ্কা সিং ও সুশের জামাইবাবু। ১৮-১৯ এপ্রিল রাতেও জোর করে সুশান্তের বাড়িতে পার্টি করতে আসেন রিয়া । সকলকেই অনুরোধ করেন পান করার জন্য ।
advertisement
4/7
• সেই রাতটা সবাই একসঙ্গে পার্টি করেন । রিয়া সুশান্তের ঘরেই রাত কাটান । ১৯ এপ্রিল প্রিয়াঙ্কাদের চলে আসার কথা ছিল। কিন্তু সুশান্ত দিদি’কে অনেকবার অনুরোধ করায় শেষ মুহূর্তে ফ্লাইটের টিকিট বাতিল করে প্রিয়াঙ্কা থেকে যান ভাইয়ের সঙ্গে । তাঁর স্বামী দিল্লিতে ফিরে যান। ২০ এপ্রিল রিয়ার ভাই শৌভিকের জন্মদিনে রিয়া সুশান্তও প্রিয়াঙ্কাকে নেমন্তন্ন করেন ।
advertisement
5/7
• সেখানে যাওয়ার পর রিয়া বারবার প্রিয়াঙ্কাকে বলতে থাকেন, তাঁর দিল্লি ফিরে যাওয়া উচিত । এমনকি সেই রাতেও রিয়া সুশান্তের ফ্ল্যাটে আসেন এবং রাত কাটান । সকালে উঠে প্রিয়াঙ্কা দেখেন, রিয়া নেইআর সুশান্ত খুবই রেগে আছেন । সুশান্ত জানান, রিয়া তাঁকে বলেছে, দিদি তাঁর সুযোগ নিচ্ছেন । তাঁকে হেনস্থা করছেন । এরপর দুই ভাইবোনে এই নিয়ে মারাত্মক ঝামেলা হয় ।
advertisement
6/7
• প্রিয়াঙ্কা দিল্লি ফিরে যান । তিনি বিশ্বাস করতে পারছিলেন না, এক রাতের মধ্যে সুশান্ত এমন হয়ে গেলেন কী করে । না হলে তাঁকে ভুল কথা বোঝানো কারও পক্ষে সম্ভব ছিল না । এরপর থেকেই সুশান্তের সঙ্গে বাড়ির সম্পর্ক কমতে শুরু করে । একেবারে বদলে যান তিনি । তাঁকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করেন রিয়া ।
advertisement
7/7
• বহু মাস পর নভেম্বরে দিদি’কে ফোন করেন সুশান্ত । তাঁর গলাটা খুবই বিষন্ন লাগছিল। ফোন করে ক্ষমাও চেয়ে নেন তিনি । এরপরেই ভাইয়ের মন ভাল করতে তিন দিদিই মুম্বইয়ে গিয়ে তাঁকে কিছুদিনের জন্য চণ্ডীগড়ে নিয়ে আসেন ।