TRENDING:

কাজল-অজয়ের বিয়ে হয়েছিল এই শর্তে, বিয়ের ২১ বছর বাদে ফাঁস হল সত্য--

Last Updated:
কী সেই শর্ত ? পড়ুন--
advertisement
1/7
কাজল-অজয়ের বিয়ে হয়েছিল এই শর্তে, বিয়ের ২১ বছর বাদে ফাঁস হল সত্য--
২১ বছর আগে আজকের দিনে গাটছড়া বেঁধেছিলেন বলিটাউনের দুই সুপারহিট তারকা কাজল আর অজয় দেবগণ। কিন্তু তাঁদের বিয়েতে ছিল একটা বড় শর্ত!
advertisement
2/7
১৯৯৯ সালে সেই শর্ত মেনেই বিয়ে করেন অজয় দেবগণ ও কাজল। বলিটাউন, যেখানে প্রায় প্রতিদিন সম্পর্কে ভাঙন ধরে, সেখানে হাসতে হাসতে এতগুলকো বছর পার করলেন কাজল, অজয়। জীবন আলো করে এল নায়সা আর যুগ।
advertisement
3/7
কিন্তু বিয়ে করার জন্য অজয়কে কাজলের দেওয়া একটি শর্ত মানতে হয়েছিল। এত বছর পর ফাঁস হল সেই সত্য। মুখ খুললেন খোদ কাজল।
advertisement
4/7
কী ছিল সেই শর্ত ? কাজল জানান, অজয় যখন কাজলকে বিয়ের জন্য প্রোপোজ করেন, কাজল শর্ত দিয়েছিলেন, তাঁকে বাড়িতে একটি লাইব্রেরি তৈরি করে দিতে হবে। তবেই তিনি বিয়ে করবেন।
advertisement
5/7
কাজল এও জানান, কথা রেখেছিলেন অজয় দেবগণ। বাড়িতেই তৈরি হয়েছিল বিশাল এক লাইব্রেরি! সেটাই ছিল অজয়ের তরফ থেকে কাজলের হানিমুনের উপহার।
advertisement
6/7
অজয় দেবগণ ও কাজলকে পর্দায় জুটি হিসেবে দর্শক শেষ দেখেছিলেন ২০০৮ সালে 'ইউ মি অউর হম'-এ। এরপর দীর্ঘ ১১ বছর বাদে ২০১৯ সালে ‘তানাজি দ্য আনসাংগ ওয়ারিয়র’-এ ফিরল সেই সুপারডুপার হিট জুটি। ছবিটি ভাল ব্যবসাও করে বক্সঅফিসে।
advertisement
7/7
একটি সাক্ষাৎকারে অজয় বলেন, তাঁদের সুখি দাম্পত্যের চাবিকাঠি, কেউ কাউকে বদলানোর চেষ্টা করেননি। জোর করে কিছু চাপিয়ে দেননি। দুজনেই দুজনের মতো থেকেছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
কাজল-অজয়ের বিয়ে হয়েছিল এই শর্তে, বিয়ের ২১ বছর বাদে ফাঁস হল সত্য--
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল