TRENDING:

পেশায় কী করেন নাতাশা? মানুষ হিসেবেও বরুণের হবু-স্ত্রী কেমন, চিনে নিন

Last Updated:
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের তোরজোর। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বরুণ ও নাতাশার বিয়ে। কিন্তু কে এই নাতাশা দালাল? দেখে নেওয়া যাক।
advertisement
1/7
পেশায় কী করেন নাতাশা? মানুষ হিসেবেও বরুণের হবু-স্ত্রী কেমন, চিনে নিন
#কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করছেন অভিনেতা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের তোরজোর। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বরুণ ও নাতাশার বিয়ে। কিন্তু কে এই নাতাশা দালাল? দেখে নেওয়া যাক।
advertisement
2/7
নাতাশা পেশায় মুম্বইয়ের একজন ফ্যাশন ডিজাইনার। নিউইয়র্ক এর ফ্যাশন ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ১০ বছর সেখানে ছিলেন নাতাশা।
advertisement
3/7
২০১৩ সালে নিজের ব্র্যান্ড নাতাশা দালাল লেবেল লঞ্চ করার পরে ভারতে ফেরেন তিনি। এই ব্র্যান্ডে ব্রাইডাল অর্থাৎ বিয়ের পোশাকের সম্ভার রয়েছে।
advertisement
4/7
দীর্ঘদিন ধরে বরুণ ধাওয়ানের সঙ্গে সম্পর্কে রয়েছেন নাতাশা। একসঙ্গে স্কুলে পড়তেন তাঁরা। করিনা কাপুরের একটি চ্যাট শোয়ে জানান, ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন স্কুলে প্রথম নাতাশার সঙ্গে দেখা হয়েছিল।
advertisement
5/7
এরপর দুজনের বন্ধুত্ব হয়। তারপর থেকে দীর্ঘদিন একসঙ্গে সম্পর্কে ছিলেন তারা। কিন্তু নিজেদের সম্পর্কের ব্যাপারে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই। এমনকি বিয়ের ব্যাপারেও জানাননি তাঁরা।
advertisement
6/7
জানা যায় প্রচারের আলো, রুপোলি জগত এসব থেকে দূরে থাকতে ভালোবাসেন বরুণের হবু স্ত্রী নাতাশা দালাল। এমনকি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত লক করে রেখেছেন তিনি।
advertisement
7/7
বরুণ ধাওয়ানও গত দু'দিন হলো বিয়ের খবর প্রকাশ করছেন। তাছাড়া সেভাবে নিজেদের ছবি পোস্ট করেন না তারা। তবে নাতাশাকে বিয়ের পরিকল্পনা ছিল ২০২০ সালেই। কিন্তু করোনার জন্য তা হয়ে ওঠেনি। অবশেষে ২০২১ এর ২৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন বরুণ নাতাশা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
পেশায় কী করেন নাতাশা? মানুষ হিসেবেও বরুণের হবু-স্ত্রী কেমন, চিনে নিন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল