TRENDING:

Kangna Ranaut Happy Birthday: "মনে রাখার মতো সময় কাটালাম", ৪০-এ পা কঙ্গনা রানাওয়াতের, জন্মদিনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ

Last Updated:
রাজনীতিতে ব্যস্ত থাকায় বলিউডে এখন নিয়মিত দেখা যাচ্ছে না কঙ্গনাকে৷ তাই তো ৪০ বছরের জন্মদিনও তিনি দেশের প্রধানমন্ত্রী সঙ্গেই উদযাপনের সিদ্ধান্ত নেন
advertisement
1/5
"মনে রাখার মতো সময় কাটালাম", ৪০-এ পা কঙ্গনা রানাওয়াতের, জন্মদিনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ
৪০-এ পা দিলেন বলিউড নায়িকা এবং সাংসদ কঙ্গনা রানাওয়াত। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে তিনি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ সেখানে উপস্থিত ছিল তাঁর গোটা পরিবার৷
advertisement
2/5
কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ৷ অভিনয় জগৎ থেকে রাজনীতিতেও পা রেখেছেন বলিউড কুইন৷ তিনি মান্ডির মেয়ে এবং এখন তিনি সেই এলাকার সাংসদ৷ রাজনীতিতে ব্যস্ত থাকায় বলিউডে এখন নিয়মিত দেখা যাচ্ছে না কঙ্গনাকে৷ তাই তো ৪০ বছরের জন্মদিনও তিনি দেশের প্রধানমন্ত্রী সঙ্গেই উদযাপনের সিদ্ধান্ত নেন৷
advertisement
3/5
নিজে সেই ছবি তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কঙ্গনা৷ লেখেন, আজ পরিবারের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী দেখা করার সময় দেন এবং তাঁর মার্গদর্শনের ভাগ করে নিলেন৷ নিঃসন্দেহে মনে রাখার মতো একটা জন্মদিন কাটালাম৷
advertisement
4/5
কঙ্গনা ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি শেয়ার করেছেন। সেগুলিতে তিনি প্রধানমন্ত্রীকে হিমাচলে তৈরি একটি শাল উপহার দেন। তিনি তাঁর জন্য একটি ফুলের তোড়াও এনেছিলেন, যা তিনি নিজে গিয়ে পৌঁছে দেন। কঙ্গনার ভাই প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য দশাবতারের দৃশ্য খচিত একটি পিতলের ওয়াল ফ্রেম এনেছিলেন।প্রধানমন্ত্রী মোদীও কঙ্গনা ও তাঁর পরিবারের সঙ্গে কিছু সময় কাটান। এই সময় তাঁকে অভিনেত্রীর ভাগ্নের সঙ্গে খেলতেও দেখা যায়।
advertisement
5/5
এদিন তিনি ভক্ত ও অনুরাগীদের কাছ থেকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা পেয়েছে। এখন ভক্তরা তাঁকে বড় পর্দায় ফিরে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কঙ্গনা এখনও তার আসন্ন প্রজেক্টগুলোর মুক্তির তারিখ ঘোষণা করেননি। এই অভিনেত্রী বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে চলেছেন, যার মধ্যে দুটি আর. মাধবনের সঙ্গে, এবং একটির শুটিং গত বছর শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে যে, আনন্দ এল. রাইয়ের হিট ফ্র্যাঞ্চাইজি ‘তনু ওয়েডস মনু’-তে কঙ্গনা ও মাধবন পুনরায় একসঙ্গে কাজ করবেন। ভক্তরা এখন একটি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kangna Ranaut Happy Birthday: "মনে রাখার মতো সময় কাটালাম", ৪০-এ পা কঙ্গনা রানাওয়াতের, জন্মদিনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল