TRENDING:

"অবশেষে ছাড়ছি"...কৌশাম্বীর পোস্টে জল্পনা, আদৃতের সঙ্গে সব ঠিক আছে তো?

Last Updated:
মিঠাই সিরিয়ালে বদলে যায় তাঁর জীবন৷ সেখানে প্রধান চরিত্রে অভিনয় করা আদৃতের সঙ্গে প্রেম এবং তারপর বিয়ে৷ ফলে সেই ধারাবাহিক অবশ্যই তাঁর এবং আদৃতের জন্য স্পেশ্যাল৷ সেই কৌশাম্বী তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যা নিয়ে একটা গুঞ্জন শুরু৷ অনেকে এই পোস্টের নানা রকম অর্থ তৈরি করছেন৷
advertisement
1/7
"অবশেষে ছাড়ছি"...কৌশাম্বীর পোস্টে জল্পনা, আদৃতের সঙ্গে সব ঠিক আছে তো?
বাংলা সিরিয়ালের খুবই জনপ্রিয় মুখ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। তিনি সিরিয়ালে মূল চরিত্রে নন, পার্শ্বচরিত্রে অভিনয়ে সকলের মন জয় করেছেন৷ বিশেষ করে মিঠাই সিরিয়ালে দিদিয়ার চরিত্রে তিনি খুবই জনপ্রিয় হন৷
advertisement
2/7
মিঠাই সিরিয়ালে বদলে যায় তাঁর জীবন৷ সেখানে প্রধান চরিত্রে অভিনয় করা আদৃতের সঙ্গে প্রেম এবং তারপর বিয়ে৷ ফলে সেই ধারাবাহিক অবশ্যই তাঁর এবং আদৃতের জন্য স্পেশ্যাল৷
advertisement
3/7
সেই কৌশাম্বী তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যা নিয়ে একটা গুঞ্জন শুরু৷ অনেকে এই পোস্টের নানা রকম অর্থ তৈরি করছেন৷
advertisement
4/7
রাজ চক্রবর্তীর প্রযোজনায় গৃহপ্রবেশ ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে মোহনা সেনের চরিত্রে। কিন্তু এই সিরিয়ালটি এবার শেষের পথে, ফলে আর দেখা যাবে না তাঁকে৷ সিরিয়ালের শেষ সকলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন কৌশাম্বী৷ এই চরিত্রে নানা রকম আবেগ ও পরিবর্তনের সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন বলেও লিখেছেন অভিনেত্রী। সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন সিরিয়ালের প্রযোজক রাজ চক্রবর্তী এবং তাঁর টিমকে৷
advertisement
5/7
গৃহপ্রবেশ সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছিল নেতিবাচক চরিত্রে৷ যা হয়ত কেউ কখনও ভাবতে পারেননি৷ কারণ কৌশাম্বীর শান্ত চেহারায় কখনও মনে হয়েনি যে তাঁকেও ভিলেন চরিত্রে দেখা যেতে পারে৷
advertisement
6/7
আপাতত গৃহপ্রবেশের ইতি, কিন্তু তাঁকে দেখা যাবে গঙ্গা ধারাবাহিকে। তবে এই সিরিয়ালেও হয়তো তাঁর চরিত্র নেতিবাচক বলেই মনে করা হচ্ছে। অভিনয়ের পাশাপাশি কৌশাম্বী সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় থাকেন।
advertisement
7/7
অন্যদিকে ‘মিত্তির বাড়ি’ শেষ হওয়ার পর নতুন ধারাবাহিকে দেখা যেতে পারে কৌশাম্বীর স্বামী এবং অভিনেতা আদৃত রায়কে, এমনই মনে করা হচ্ছিল। যদিও অভিনেতা বা চ্যানেলের তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে গুঞ্জন,সেই ধারাবাহিকের কাজ শুরুর আগেই নাকি তাতে ঘটছে বদল! সম্ভবত আদৃতের জায়গায় থাকছেন অন্য অভিনেতা৷ নতুন কাহিনিতে নাকি আদৃতের পরিবর্তে দেখা যেতে পারে অভিনেতা গৌরব রায়চৌধুরীকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
"অবশেষে ছাড়ছি"...কৌশাম্বীর পোস্টে জল্পনা, আদৃতের সঙ্গে সব ঠিক আছে তো?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল