Anamika Chakraborty: স্বামী উদয়কে নিয়ে বড় বার্তা দিলেন অনামিকা! বিচ্ছদের গুঞ্জনের মাঝেই বোমা ফাটালেন অভিনেত্রী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অনামিকা চক্রবর্তীকে সেভাবে এখন দেখা যাচ্ছে না৷ ফলে এই সময় কাজের ব্যস্ততা নেই৷ কিছুটা ফাঁকা যে লাগবে তাঁর, সেটাই স্বাভাবিক৷ এমন কিছু অনুভূতির কথা তিনি ভাগ করে নিলেন নিজের পোস্টে৷
advertisement
1/6

উদয়ের সঙ্গে নাকি সম্পর্কের সমীকরণ বদলেছে অনামিকার৷ এমন গুঞ্জন ছড়িয়েছিল৷ এবার তাতেই কি শিলমোহর দিলেন অনামিকা চক্রবর্তী? ইনস্টাগ্রামে তাঁর একটি মন খারাপ করা পোস্ট নিয়ে সেই চর্চা আরও একটু বাড়িয়ে দিল৷
advertisement
2/6
স্বামী উদয় প্রতাপ সিং এখন পরিণীতা সিরিয়ালের লিড নায়ক৷ সিরিয়ালটি টিআরপি চার্টের টপ লিস্টে৷ অন্যদিকে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে সেভাবে এখন দেখা যাচ্ছে না৷ ফলে এই সময় কাজের ব্যস্ততা নেই৷ কিছুটা ফাঁকা যে লাগবে তাঁর, সেটাই স্বাভাবিক৷ এমন কিছু অনুভূতির কথা তিনি ভাগ করে নিলেন নিজের পোস্টে৷
advertisement
3/6
অনামিকা লিখেছেন, ২০-র শেষে এমন কিছু করতে চাই যা ৩০এও আমি বয়ে নিয়ে যেতে পারি৷ আমি যা করছি বা যা অনুভব করছি তার একটা পিছনে কোনও যুক্তি রয়েছে৷ কোনও কিছুই হঠাৎ করে হয়নি৷ কোনও কাজই ফেলনা নয়৷
advertisement
4/6
আমার কাছে জীবন একটি সিনেমার সমান৷ আমার চরিত্রটি গুরুত্বের সঙ্গে অভিনয় করি৷ এখানে তুমি তোমার নিজের গল্প নিজেই বলতে পারো, বা অন্য কেউ তোমায় দিয়ে করিয়ে নিতে পারে৷ এত বছর ধরে অনবদ্য সব মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, আবার কিছু অসৎ, স্বার্থান্বেষী মানুষকেও পেয়েছি জীবনে৷ তবে আমি সতর্ক থেকেছি৷
advertisement
5/6
এখন আমি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত এবং নিজের মতামতকে গুরুত্ব দি৷ আগে ৩০ থেকে ৫০ জনকে নিজের বন্ধু বলতাম৷ এখন মাত্র ৩জন আমার বন্ধু৷ এটাই আমার জয়৷ যারা আমায় শুধু ব্যবহার করছেন তাদের জন্য আমি নিজের দরজা বন্ধ করেছি৷
advertisement
6/6
উদয়কে নিয়ে আবার একটি গুরুত্বপূর্ণ কথা বলেন অনামিকা৷, তিনি বলেন, আমার স্বামীর সঙ্গে যখন আমার দেখা হয়, তখন আমি বুঝতে পারি পছন্দ ছাড়া ভালবাসা কোনও ভালবাসা নয়, এটা নির্ভরতা। ওকে আমার পাশে পাওয়া পরম সৌভাগ্যের৷ আত্মসচেতনতা নিজের বৃত্তকে ছোট করে দেবে। এটা জীবনকে শান্ত করবে। তবে এটা তোমায় মর্যাদা এবং সম্মান দেবে।’