TRENDING:

Ananya-Sukanta: সাবেকি 'আলতা উৎসব' থেকে 'ফিউশন' গায়ে-হলুদ, চিরাচরিত ছাদনাতলা! অনন্যা-সুকান্তর বিয়েতে চমকের পর চমক... ছবি ভাইরাল

Last Updated:
গাঁটছড়া বাঁধলেন বহুল জনপ্রিয় ইউটিউবার জুটি অনন্যা-সুকান্ত। অনন্যা অনেক ছোট বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। অন্যদিকে সুকান্ত পেশায় ইঞ্জিনিয়র। সঙ্গে ইউটিউবারও।
advertisement
1/7
সাবেকি আলতা উৎসব থেকে ফিউশন গায়ে-হলুদ, চিরাচরিত ছাদনাতলা! অনন্যা-সুকান্তর বিয়েতে চমক
আইনি বিয়ে হয়েছিল আগেই। হয়ে গিয়েছিল বাগদানও। এবার অপেক্ষা ছিল সামাজিক বিয়ের। অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ড। সমাজমাধ্যম খুললেই এখন শুধু তাঁদের ছবি।
advertisement
2/7
বিয়ের কিছুদিন আগে নিজের আদি বাসভবনে পৌঁছন অনন্যা। সেখানেই জমজমাটি আইবুড়োভাত হয় তাঁর। মুকুট নয়, এদিন তাঁর মাথায় ছিল টোপর। অভিনবত্বের ছোঁয়া ছিল শুরু থেকেই। সুকান্তর বাড়ি মালদহে। দু-দিন পরেই এসে পৌঁছন তাঁরা।
advertisement
3/7
মেহেন্দি নয়, বরং আলতা উদযাপনকে ফিরিয়ে এনেছিলেন অনন্যা। অনন্যার বিয়েতে বাইরে থেকে কাউকে ডাকা হয়নি। অভিনেত্রীকে আলতা পরান তাঁর সহোদরা। বাড়িও সাজানো হয়েছিল লাল সাদা থিমে। অনন্যার পরনেও ছিল লাল শাড়ি, তাতে ছিল সাদা কলকা আঁকা।
advertisement
4/7
দিদি অলকানন্দার বিয়ে হয়েছিল ২০২২ সালে। তখনও হয়েছিল আলতা-উদযাপন। সে সময় বোন পরিয়েছিলেন আলতা। অনন্যার বেলাতেও সবই এক। শুধু উল্টে গিয়েছিল ফ্রেমটা। তাঁর মতো, তাঁর দিদিও সেজেছিলেন সাবেকি সাজে। দুই বোনের থেকেই চোখ ফেরানো যাচ্ছিল না।
advertisement
5/7
বিয়ের সকালে বৃদ্ধির সাজে নজর কাড়েন টলি-অভিনেত্রী তথা জনপ্রিয় ইউটিউবার। চিরাচরিত বাঙালি রীতি মেনে বৃদ্ধিতে তিনি পরেছিলেন লাল পাড় সাদা শাড়ি। হাতে শাঁখা-পলা, গলায় সোনার হার, মাথায় সোনার মুকুট আর সঙ্গে মিষ্টি হাসি। ছবির মাধুর্যই ছিল আলাদা।
advertisement
6/7
বর-কনে দুজন মিলেই সারেন গায়ে হলুদ। তবে এই অনুষ্ঠানের সাজে ছিল ফিউশনের ছোঁয়া। অনন্যার বাড়িতেই দু'জনের গায়ে হলুদ আয়োজন করা হয়েছিল। বর-কনেকে হলুদ মাখালেন তাঁদের বন্ধুরা। ছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখও।
advertisement
7/7
সোমবার রাতের পর থেকেই সিঁদুরদানের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ছড়িয়েছে মালাবদলের মজার ভিডিও। দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। লাল শাড়িতে অনন্যা আর গরদের পাঞ্জাবিতে সুকান্ত- দুজনকেই লাগছিল দারুণ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ananya-Sukanta: সাবেকি 'আলতা উৎসব' থেকে 'ফিউশন' গায়ে-হলুদ, চিরাচরিত ছাদনাতলা! অনন্যা-সুকান্তর বিয়েতে চমকের পর চমক... ছবি ভাইরাল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল