TRENDING:

Aamir Khan-Arijit Singh: গান, গল্প আর অতিথেয়তা! অরিজিতের বাড়ি থেকে আবেগঘন বিদায় 'পারফেকশানিস্ট’ আমির খানের

Last Updated:
Amir Khan-Arijit Singh: বলি তারকা মিস্টার পারফেকশনিস্ট আমির খান মুর্শিদাবাদ জেলা সফরে এসেছিলেন। তিনদিন সময় কাটিয়ে অবশেষে নবাবের জেলা থেকে চলে গেলেন মুম্বই।
advertisement
1/6
গান, গল্প আর অতিথেয়তা! অরিজিতের বাড়ি থেকে আবেগঘন বিদায় 'পারফেকশানিস্ট’ আমির খানের
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বলি তারকা মিস্টার পারফেকশনিস্ট আমির খান মুর্শিদাবাদ জেলা সফরে এসেছিলেন। তিনদিন সময় কাটিয়ে অবশেষে নবাবের জেলা থেকে চলে গেলেন মুম্বই।
advertisement
2/6
নিজের বন্ধু গায়ক অরিজিৎ সিংয়ের স্টুডিও উত্তরণে এবং তাঁর বাড়িতে বেশ কিছু সময় কাটাতে দেখা যায় অরিজিৎ ও আমির খানকে। তবে আজকে ভোর রাতেই বহরমপুরের বেসরকারি হোটেল থেকে বেড়িয়ে তিনি কলকাতা বিমানবন্দরের উদ্দ্যেশ্য রওনা দেন।
advertisement
3/6
বহরমপুর শহরের মধ্যেই লালদিঘির পাড়ে অবস্থিত এক অভিজাত হোটেলে ছিলেন আমির খান।যাওয়ার আগে হোটেলের কর্মীদের সঙ্গে ছবি তুলেছেন তিনি। মুর্শিদাবাদের আতিথেয়তা তিনি মুগ্ধ হন বলেই জানা গিয়েছে।
advertisement
4/6
বলিউডের কোলাহল থেকে বহু দূরে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে কাটল একেবারে অন্যরকম একটি দিন। আলো, ক্যামেরা আর নিরাপত্তার বেষ্টনী ছাড়াই সুরের মানুষ অরিজিৎ সিংয়ের বাড়িতে হাজির হলেন অভিনেতা আমির খান। তারকাখ্যাতির কোনও বাড়াবাড়ি নয়—, এই সাক্ষাৎ যেন দু’জন শিল্পীর নিভৃত সময় কাটানো মাত্র।
advertisement
5/6
অরিজিৎ ও আমিরের এটি শুধুই বন্ধুত্বের টান। আবার কারও ধারণা, আমিরের পরবর্তী কোনও ছবির সঙ্গীত নিয়েই এই সফর। যদিও অরিজিৎ আগেই জানিয়েছেন, নতুন কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি এখন অত্যন্ত সচেতন। তবে পুরনো প্রতিশ্রুতিগুলি তিনি রাখবেন, যার ফলে চলতি বছরে তাঁর কণ্ঠে বেশ কয়েকটি নতুন গান শোনা যেতে পারে।
advertisement
6/6
মুম্বইয়ের ঝলমলে জীবনের ঠিক বিপরীতে, জিয়াগঞ্জের এই নির্লিপ্ত মুহূর্তগুলোই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে। দুই তারকার এই সাধারণ, নিরাভরণ উপস্থিতি দেখে ভক্তদের অনেকেই বলছেন—খ্যাতির শীর্ষে পৌঁছেও যাঁরা মাটির কাছাকাছি থাকতে পারেন, আসল তারকা তাঁরাই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aamir Khan-Arijit Singh: গান, গল্প আর অতিথেয়তা! অরিজিতের বাড়ি থেকে আবেগঘন বিদায় 'পারফেকশানিস্ট’ আমির খানের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল