TRENDING:

৫০ বছর পর ফের দু'দিনে ভোট বঙ্গে! প্রথম দফায় কত কেন্দ্রীয় বাহিনী? জানাল কমিশন

Last Updated:
প্রায় ৫০ বছর পর বাংলায় ফের দু'দফায় ভোট। প্রথম দফায় ভোটে কত কেন্দ্রীয় বাহিনী থাকবে? জানাল জাতীয় নির্বাচন কমিশন।
advertisement
1/6
৫০ বছর পর ফের দু'দিনে ভোট বঙ্গে! প্রথম দফায় কত কেন্দ্রীয় বাহিনী? জানাল কমিশন
প্রথম দফার জন্য কত কেন্দ্রীয় বাহিনী লাগতে পারে?? এই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, প্রথম দফায় প্রায় ৮০ হাজার বুথ আছে। ২২০০-২৩০০ কিংবা ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগবে প্রতিটি দফায়।
advertisement
2/6
পুলিশ পর্যবেক্ষক : প্রত্যেক পুলিশ জেলায় এবং পুলিশ কমিশনারেট এলাকায় ২ জন করে পুলিশ পর্যবেক্ষক থাকবে। কলকাতাতে কোনো কিছু নিয়ে রিস্ক নিতে চাইছে না ২ এর অধিক থাকতে পারে। এছাড়া কোথায় কোনও অশান্তি হলে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পর্যবেক্ষক বাড়ানো হবে।২৯৪ টির মধ্যে কতগুলি ক্রিটিক্যাল - কলকাতা পুলিশের আওতায় ভাঙর। মোট প্রায় ৫৫ টি ক্রিটিকাল বুথ আছে। আইডেন্টিফিকেশন এর আরো কাজ চলছে বলে জানিয়েছে কমিশন।
advertisement
3/6
পশ্চিমবঙ্গে প্রায় ৫০ বছর পর আবার দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। শেষবার ১৯৭৭ সালে রাজ্যে দুই দিনে ভোটগ্রহণ হয়েছিল। সে বছর জুন মাসে ১১ ও ১৪ জুন ভোট হয়। এরপর ২১ জুন জ্য়োতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে এবং রাজ্যে বামফ্রন্টের দীর্ঘ শাসনের সূচনা হয়।
advertisement
4/6
তারপর দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গে এক দফাতেই ভোটগ্রহণ হয়েছে। ২০০১ সাল পর্যন্ত বিধানসভা নির্বাচন একদিনেই সম্পন্ন করা হতো। কিন্তু ২০০৬ সাল থেকে ভোটের দফা বাড়তে শুরু করে। ওই বছর প্রথমবার এক লাফে পাঁচ দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
advertisement
5/6
পরবর্তী সময়ে দফার সংখ্যা আরও বেড়েছে। ২০১১ সালে ছয় দফায় ভোটগ্রহণ হয়। এরপর ২০১৬ সালে সাত দফায় এবং ২০২১ সালে আট দফায় নির্বাচন সম্পন্ন হয়। এবার ২০২৬ সালে আবার প্রায় ৫০ বছর পর রাজ্যে দুই দফায় বিধানসভা ভোট হতে চলেছে, যা নির্বাচন প্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
advertisement
6/6
এবারের নির্বাচন ঘিরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে এলাকায় টহল বা ‘এরিয়া ডমিনেশন’, ভোটারদের মধ্যে আস্থা তৈরি, ভোটের দিনে নিরাপত্তা প্রদান এবং ইভিএম স্ট্রংরুম পাহারা দেওয়া
বাংলা খবর/ছবি/নির্বাচন/
৫০ বছর পর ফের দু'দিনে ভোট বঙ্গে! প্রথম দফায় কত কেন্দ্রীয় বাহিনী? জানাল কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল