খড়গপুর থেকে প্রার্থী হচ্ছেন না হিরণ চট্টোপাধ্যায়..., মুখ খুলেই কী বললেন প্রথম স্ত্রী অনিন্দিতা?
- Reported by:Manash Basak
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Hiran Chatterjee Wife: রাজ্যের ১৪৪টি আসনে প্রার্থী নাম ঘোষণা করে দিল বিজেপি৷ তালিকায় জ্বলজ্বল করছেন দিলীপ ঘোষ। খড়্গপুর সদর থেকে প্রার্থী হলেন তিনি। অথচ জয়ী বিধায়ক হয়েও খড়্গপুরে নাম কাটা গেল হিরণের। কেন এমন হল? মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা।
advertisement
1/5

কলকাতা: বিধানসভা নির্বাচনে বিজেপির প্রথম তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে খড়গপুর থেকে প্রার্থী হিসেবে নাম নেই গতবারের বিজয়ী হিরণ চট্টোপাধ্যায়ের। বিজেপির এই সিদ্ধান্তে কী বললেন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।
advertisement
2/5
বিজেপির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দিলীপ ঘোষকেই যোগ্যতর প্রার্থী বলে মনে করেন বলেই জানালেন অনিন্দিতা। আক্ষরিক অর্থেই খুশি অনিন্দিতা জানান, 'হিরণ শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কে আমাকে প্রতারিত করেনি খড়গপুরবাসীকেও প্রতারিত করেছে। যে প্রত্যাশা নিয়ে সেখানকার মানুষ তাঁকে ভোট দিয়েছিল কোনওটাই তিনি পূরণ করেননি। সেটা দল বুঝতে পেরেছে এবং দিলীপ ঘোষের মতো যোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। মানুষ হিসেবে যে হিরণ একজন ভণ্ড সেটা নিশ্চয়ই দল বুঝতে পেরেছে। এই সিদ্ধান্তে আমি খুশি।"
advertisement
3/5
ভোটের দিন চূড়ান্ত হতেই রাজ্যের ১৪৪টি আসনে প্রার্থী নাম ঘোষণা করেছে বিজেপি৷ তালিকায় জ্বলজ্বল করছেন দিলীপ ঘোষ। খড়্গপুর সদর থেকে প্রার্থী হলেন তিনি। অথচ জয়ী বিধায়ক হয়েও খড়্গপুরে নাম কাটা গেল হিরণের। কেন এমন হল? প্রশ্নের উত্তরে এমনটা প্রত্যাশিত ছিল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
advertisement
4/5
আগেই দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছিল, হিরণ চট্টোপাধ্যায়কে আর খড়গপুর থেকে প্রার্থী করা হচ্ছে না। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রত্যাশা পূরণ দাবাং দিলীপের। বিধানসভা প্রার্থী তালিকায় জয়ী বিধায়কদের প্রায় কাউকেই বঞ্চিত করেনি বিজেপি। কিন্তু কোন অঙ্কে জেতা কেন্দ্র হারালেন হিরণ?
advertisement
5/5
সম্প্রতি হৃতিকা গিরি নামে এক মডেলকে হিরণের বিয়ের ঘটনায় বিতর্ক ছড়ায়। হিরণের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। যা নিয়ে তুমুল চর্চা হয় রাজ্য জুড়ে। ফলে খড়গপুর আসনে হিরণকে প্রার্থী না করে ফের দিলীপ ঘোষেই আস্থা রাখার পিছনে হিরণের বিয়ে ও তাঁর ব্যক্তিগত সমস্যা অন্যতম কারণ বলেই মনে করছেন অনেকেই।