Madhyamik Exam 2026: অধ্যবসায় একেই বলে! হাসপাতালে মুখে মাস্ক, মন দিয়ে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিচ্ছে রুম্পা
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
মঙ্গলবার বেলা এগারোটা থেকে নিরাপত্তার মধ্যে অক্সিজেন চলাকালীন মুখে মাস্ক নিয়েই জীবনের প্রথম বড় পরীক্ষা দিল রুম্পা।
advertisement
1/5

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মঙ্গলবার ছিল মাধ্যমিকের ইংরেজি বিষয় পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই অসুস্থ হয়ে পড়ল এক স্কুল ছাত্রী। তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে৷ হাসপাতাল থেকেই ইংরেজি পরীক্ষা দিল রুম্পা বেগম।
advertisement
2/5
খড়গ্রাম ব্লকের মহিষারের বাসিন্দা, বর্তমানে সে মহিষার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। খড়গ্রাম বঙ্গদিঘী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল এবছর।
advertisement
3/5
পরিবার সূত্রে জানা গিয়েছে, অসুস্থ হয়ে পড়ায় রুম্পাকে তড়িঘড়ি প্রথমে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে ও পরে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।
advertisement
4/5
মঙ্গলবার বেলা এগারোটা থেকে নিরাপত্তার মধ্যে অক্সিজেন চলাকালীন মুখে মাস্ক নিয়েই জীবনের প্রথম বড় পরীক্ষা দিল রুম্পা।
advertisement
5/5
এবছর মুর্শিদাবাদ জেলাতে মোট ৮৩ টি সেন্টার ও সাব সেন্টারে ৭৬ টি মোট ১৫৯ স্কুলে পরীক্ষা চলছে। জেলা বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের মোট পরীক্ষার্থী সংখ্যা হল ৯৫,৭৪৪ জন। তার মধ্যে ছাত্র হল ৪১ ৬৬৫ ও ছাত্রী ৫৪,০৭৯ জন।