TRENDING:

Siliguri Job Vacancy: পাহাড়, ডুয়ার্সের রেল হাসপাতালে চিকিৎসকের খোঁজ! এনএফ রেলওয়ের বিজ্ঞপ্তি অনারারি ভিজিটিং স্পেশালিস্টের

Last Updated:
Siliguri Job Vacancy: নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতালের জন্য একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রথমে এক বছরের জন্য কার্যকর থাকবে, তবে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো যেতে পারে।
advertisement
1/5
পাহাড়,ডুয়ার্সের রেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজ! এনএফ রেলওয়ের বিজ্ঞপ্তি অনারারি ভিজিটিং স্পেশালিস্টের
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গের রেলকর্মী ও তাঁদের পরিবারের চিকিৎসা পরিষেবাকে আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতালের জন্য অনারারি ভিজিটিং স্পেশালিস্ট (অর্থোপেডিক) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি ঘিরে চিকিৎসক মহলে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।
advertisement
2/5
*রেলের তরফে জানানো হয়েছে, নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতালের জন্য একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রথমে এক বছরের জন্য কার্যকর থাকবে, তবে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো যেতে পারে। সপ্তাহে ছয় দিন, প্রতিদিন চার ঘণ্টা করে পরিষেবা দিতে হবে নির্বাচিত চিকিৎসককে। মাসিক সম্মানিক নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ টাকা।
advertisement
3/5
*যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক। এছাড়াও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। প্রথমবার নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩০ থেকে ৬৪ বছরের মধ্যে হতে হবে। অব্যাহত নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর।
advertisement
4/5
*আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, এমবিবিএস ও স্নাতকোত্তর ডিগ্রির শংসাপত্র, অভিজ্ঞতার প্রমাণ, নিবন্ধন শংসাপত্র ও পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে এবং প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।
advertisement
5/5
*রেল সূত্রে জানা গিয়েছে, পাহাড় ও ডুয়ার্স এলাকার রেলকর্মীদের উন্নত অর্থোপেডিক পরিষেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ। আবেদন জমার শেষ তারিখ ৩ মার্চ ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা রেলের নির্ধারিত ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।"
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Siliguri Job Vacancy: পাহাড়, ডুয়ার্সের রেল হাসপাতালে চিকিৎসকের খোঁজ! এনএফ রেলওয়ের বিজ্ঞপ্তি অনারারি ভিজিটিং স্পেশালিস্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল