Can you study MBBS without Biology: বায়োলজি ছাড়াও বসা যাবে NEET-এ? নতুন নিয়মে আরও সহজ হল ডাক্তার হওয়ার পথ, বিশদে জানুন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Can you study MBBS without Biology: নতুন বিধি অনুযায়ী, মেডিক্যাল শিক্ষায় স্ট্রিমভিত্তিক বাধা অনেকটাই শিথিল করা হয়েছে। ফলে এখন আর শুধু জীববিজ্ঞান পড়ুয়াদের মধ্যেই চিকিৎসক হওয়ার সুযোগ সীমাবদ্ধ থাকছে না। নতুন শিক্ষানীতির (NEP)-এর আদর্শে অনুপ্রাণিত হয়েই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে National Medical Commission।
advertisement
1/8

দীর্ঘদিন ধরে মনে করা হত, দ্বাদশ শ্রেণিতে বায়োলজি না পড়লে চিকিৎসক হওয়া সম্ভব নয়। তবে এবার সেই ধারণা বদলে দিল National Medical Commission (NMC)। নতুন নিয়মে বড় স্বস্তি পেলেন সেই সব ছাত্রছাত্রী, যাঁরা ১২শ শ্রেণিতে PCM (Physics, Chemistry, Mathematics) নিয়ে পড়েছেন।
advertisement
2/8
নতুন নিয়ম অনুযায়ী, মেডিক্যাল শিক্ষায় স্ট্রিমের বাধা অনেকটাই তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ, এখন আর শুধুমাত্র বায়োলজি পড়া ছাত্রছাত্রীদের মধ্যেই চিকিৎসক হওয়ার সুযোগ সীমাবদ্ধ থাকছে না। নতুন শিক্ষানীতির (NEP) ভাবনায় অনুপ্রাণিত হয়ে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে NMC।
advertisement
3/8
এখন যারা ১১ ও ১২ শ্রেণিতে গণিত নিয়ে পড়েছে, তাঁরা চাইলে অতিরিক্ত বিষয় হিসেবে Biology বা Biotechnology নিয়ে পরীক্ষা দিয়ে মেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। অর্থাৎ PCM পড়েও এখন NEET পরীক্ষায় বসা এবং MBBS বা BDS পড়ার পথ খুলে গেল।
advertisement
4/8
কী বলছে নতুন নিয়ম?আগে NEET পরীক্ষায় বসার জন্য ১১ ও ১২ শ্রেণিতে বায়োলজি( Biology) বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন নতুন নিয়মে, যারা ইতিমধ্যেই ১২ পাশ করেছে, তাঁরা যেকোনও স্বীকৃত বোর্ড থেকে Biology বা Biotechnology অতিরিক্ত বিষয় হিসেবে পাশ করলেই NEET-এ বসতে পারবে।
advertisement
5/8
কারা পাবেন সুযোগ?যে ছাত্রছাত্রী ১২ শ্রেণিতে Physics, Chemistry ও Mathematics (PCM) নিয়ে পাশ করেছে এবং পরে বায়োলজি (Biology) অতিরিক্ত বিষয় হিসেবে পাশ করেছে, তাঁরা সম্পূর্ণভাবে NEET-এ বসার যোগ্য। পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁরা দেশের বা বিদেশের যেকোনও মেডিক্যাল কলেজে MBBS বা BDS-এ ভর্তি হতে পারবে।
advertisement
6/8
কেরিয়ার বদলের বড় সুযোগএই নিয়ম তাঁদের জন্য বিশেষ উপকারী, যারা ১০ শ্রেণির পর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য PCM নিয়েছিল, কিন্তু পরে চিকিৎসা শিক্ষার দিকে ঝোঁক তৈরি হয়েছে। এখন তাঁরা আর নতুন করে ১১-১২ পড়তে বাধ্য নয়—শুধু বায়োলজি অতিরিক্ত বিষয় হিসেবে পাশ করলেই চলবে।
advertisement
7/8
বয়স ও নম্বরের নিয়মNEET-UG পরীক্ষায় বসতে হলে প্রার্থীর বয়স ৩১ ডিসেম্বরের মধ্যে অন্তত ১৭ বছর হতে হবে। বর্তমানে কোনও সর্বোচ্চ বয়সসীমা নেই।সাধারণ শ্রেণির ক্ষেত্রে PCB-তে (Physics, Chemistry, Biology) কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে।OBC, SC, ST প্রার্থীদের জন্য ন্যূনতম ৪০% এবং PwD প্রার্থীদের জন্য ৪৫% নম্বরের ছাড় রয়েছে। অতিরিক্ত বিষয় হিসেবে Biology নিলে সেই নম্বরও যোগ্যতা নির্ধারণে ধরা হবে।
advertisement
8/8
এই নতুন নিয়মে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সামনে খুলে গেল নতুন সম্ভাবনার দরজা—এবার ইঞ্জিনিয়ারিং নয়, ডাক্তার হওয়ার স্বপ্নও পূরণ করতে পারবে PCM পড়ুয়ারা।