Jobs in West Bengal: সাদা কাগজে আবেদন ও যোগ্যতা, শিশু হোমে কাজের সুবর্ণ সুযোগ বাংলায়! কবে ইন্টারভিউ জানুন
- Reported by:Jiam Momin
- Published by:Raima Chakraborty
Last Updated:
Jobs in West Bengal: সাহাপুর চাইন্ড ওয়েল ফেয়ার হোম দ্বারা পরিচালিত ০৬ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত প্রান্তিক শিশুদের সাহাপুর হোমে নিয়োগ করা হবে কর্মীদের। চাকরি পেতে অবশ্যই আবেদন করুন...
advertisement
1/6

একাধিক পদে কর্মী নিয়োগ মালদহের শিশু হোমে। রাজ্য সরকার জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের স্বীকৃত সাহাপুর চাইল্ড ওয়েলফেয়ার হোমে পাঁচজন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল মালদহ জেলা প্রশাসন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
সুপারিনটেনডেন্ট, কুক, হেল্পার, দ্বারোয়ান, নাইট গার্ড ইত্যাদি পদে নিয়োগ করা হবে কর্মী। মালদহের পুরাতন মালদহ ব্লকের সাহাপুর চাইন্ড ওয়েল ফেয়ার হোম দ্বারা পরিচালিত ০৬ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত্য প্রান্তিক শিশুদের সাহাপুর হোমে নিয়োগ করা হবে কর্মীদের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
এক্ষেত্রে সুপারিনটেনডেন্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক। কুক অর্থাৎ রান্নার লোকের পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ এবং ১০০ জনের রান্না করার দক্ষতা। হেল্পার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ এবং রান্না করার দক্ষতা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
দ্বারোয়ান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ ও রাত্রিকালীন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। সকল পদের ক্ষেত্রে শিশুদের নিয়ে ১-২ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং হোমে থেকে কাজ করতে হবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের সাদা কাগজে আবেদনপত্র সহ শিক্ষাগত যোগ্যতা ও জীবন বিবরনী। দুটো পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স এবং প্রয়োজনীয় কাগজপত্রের প্রত্যয়িত নকলসহ সরাসরি যোগাযোগ করবেন জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত হবেন প্রার্থীরা। আগামী ২৫ ফেব্রুয়ারি শহরের অতুল চন্দ্র মার্কেট এলাকায় মালদহ জেলা শিক্ষা ভবনের প্রথম তলায় জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক করণে দুপুর ১২টা থেকে বেলা ১ টার মধ্যে হাজির হতে হবে ইচ্ছুক প্রার্থীদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)