Job Alert: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, বিশ্বভারতীতে একাধিক শূন্যপদে নিয়োগ! আজই আবেদন করুন
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Job Alert: বেশ কিছুদিন থেকে কাজের সন্ধানে রয়েছেন তবে কোনও কাজের সুযোগ মিলছে না! তাহলে এবার কাজের সুযোগ মিলবে বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। সরাসরি নিয়োগ করা হবে কর্মী। আর এই মর্মে প্রতিষ্ঠানের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
advertisement
1/5

বেশ কিছুদিন থেকে কাজের সন্ধানে রয়েছেন তবে কোনও কাজের সুযোগ মিলছে না! তাহলে এবার কাজের সুযোগ মিলবে বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। সরাসরি নিয়োগ করা হবে কর্মী। আর এই মর্মে প্রতিষ্ঠানের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফিন্যান্স অফিসার, ইন্টারন্যাল অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, সিকিউরিটি অফিসার এমনি বিভিন্ন পদে নিয়োগ করা হবে বলে জানা গেছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
সব মিলিয়ে পাঁচটি শূন্যপদ রয়েছে। তবে বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে চুক্তিভিত্তিক নয়, সরাসরি নিয়োগ করা হবে প্রত্যেক পদে। ফিন্যান্স অফিসার পদে আবেদন করার জন্য স্নাতকোত্তর যোগ্যতা থাকা প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ হিসাবে নিযুক্ত হতে চাইলে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
সমস্ত পদের জন্য আলাদা আলদা যোগ্যতা প্রয়োজন ও বেতন নির্ধারিত করা হয়েছে। সেই সমস্ত বিষয়ে জানতে গেলে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে আপনাদের। তবে এবার প্রশ্ন আপনি আবেদন করবেন কিভাবে! আবেদন করতে গেলে আপনাদের প্রথমে বিশ্বভারতীর ওয়েবসাইটে যেতে হবে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত।ছবি ও তথ্য: সৌভিক রায়