Job Alert: বীরভূমের প্রশাসনিক বিভাগে বহু কর্মী নিয়োগ, ৫৩ শূন্যপদে মোটা অঙ্কের বেতনের চাকরি, রইল আবেদনের খুঁটিনাটি
- Reported by:Souvik Roy
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job Alert: বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে চাকরির সুযোগ মিলবে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনটি বিভাগে মোট তিনজন আয়ুষ চিকিৎসক, দুই কর্মীর পাশাপাশি ২১ জন পুরুষ ও ২৭ জন মহিলা প্রশিক্ষক নিয়োগ করা হবে।
advertisement
1/5

*বীরভূম, সৌভিক রায়: নিজের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং নিজেকে স্বনির্ভর করে তোলার জন্য প্রত্যেকের জীবনে একটি করে নির্দিষ্ট কাজের প্রয়োজন হয়। তবে অনেক চেষ্টা করেও কোথাও কোনও ধরনের কাজ পাচ্ছেন না। তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। বীরভূমের প্রশাসনিক বিভাগে প্রায় ৫৩ কর্মী প্রয়োজন।
advertisement
2/5
*বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে চাকরির সুযোগ মিলবে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনটি বিভাগে মোট তিনজন আয়ুষ চিকিৎসক, দুই কর্মীর পাশাপাশি ২১ জন পুরুষ ও ২৭ জন মহিলা প্রশিক্ষক নিয়োগ করা হবে।
advertisement
3/5
*সমস্ত পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে বলে জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, আয়ুষ চিকিৎসক প্রত্যেক মাসে ৪০ হাজার টাকা করে বেতন পাবেন। ২১-৫০ বছরের মধ্যে বয়স হতে হবে আয়ুষ চিকিৎসককে। পাশাপাশি মাল্টি পারপাস ওয়ার্কারদের বেতন হবে প্রত্যেক মাসে ১৫ হাজার টাকা করে।
advertisement
4/5
*মাল্টি পারপস ওয়ার্কারদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। পুরুষদের যোগ প্রশিক্ষকদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন হবে ৮ হাজার টাকা। অন্যদিকে, মহিলারা পাবেন ৫ হাজার টাকা করে। এরপরেও বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি আপনাদের দেখে নিতে হবে।
advertisement
5/5
*তবে এবার প্রশ্ন আপনি আবেদন করবেন কীভাবে! আবেদনকারীকে সব থেকে প্রথমে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে 'নোটিস' এবং 'রিক্রুটমেন্ট'-এ গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া প্রয়োজনীয় তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট আবেদন মূল্য লেখা রয়েছে। সেই আবেদনমূল্য জমা দিতে হবে। রেজিস্ট্রেশন করে আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ১২ ফেব্রুয়ারি। তাহলে আর দেরি না করে আজই আবেদন করে ফেলুন।