TRENDING:

JEE Success Story: বাবার সঙ্গে ঠেলায় ফুচকা বিক্রি করে পড়াশোনা, ক্লাস ১১-এ ফেল! হার মানেনি হর্ষ, JEE-তে তুখোড় ফল করে এখন IIT, লড়াই জানলে চোখে জল আসবে

Last Updated:
JEE Success Story: বাবা সন্তোষ গুপ্তা মুম্বইয়ের কল্যাণ এলাকায় পানিপুরির ঠেলা চালান। ছোটবেলা থেকেই অভাবের মধ্যে বড় হয়েছেন হর্ষ গুপ্তা৷ সেখান থেকেই তীব্র দারিদ্রের কষ্টকে উপেক্ষা করে সফল হর্ষ৷
advertisement
1/7
বাবার সঙ্গে ফুচকা বিক্রি, ক্লাস ১১-এ ফেল! JEE-তে তুখোড় ফল করে এখন IIT-তে হর্ষ
সাফল্যের ঝলক আমরা সবাই দেখি, কিন্তু সেই আলোয়ের পেছনের অন্ধকার আর সংগ্রাম খুব কম মানুষই জানতে পারে। মহারাষ্ট্রের হর্ষ গুপ্তার গল্পও তেমনই এক অনুপ্রেরণার কাহিনি। স্বপ্ন ছিল আইআইটিতে যাওয়ার৷ পথে অনেক বাধা৷ বারবার ব্যর্থতা৷ তবু সমস্ত বাধাকে তুড়ি মেরে উড়িয়ে ZEE-তে অসাধারণ সাফল্য হর্ষের৷
advertisement
2/7
বাবা ফুচকা বিক্রেতা৷ পরিবারে দিন আনি, দিন খাই অবস্থা৷ তার বাবা সন্তোষ গুপ্তা মুম্বইয়ের কল্যাণ এলাকায় পানিপুরির ঠেলা চালান। ছোটবেলা থেকেই অভাবের মধ্যে বড় হয়েছেন হর্ষ। একটি ছোট ঘরে মা-বাবা ও দুই ছোট ভাই শুভম এবং শিবমকে নিয়ে পুরো পরিবার থাকত।
advertisement
3/7
পড়াশোনার জন্য আলাদা শান্ত ঘর তো দূরের কথা, প্রয়োজনীয় বই বা কোচিংয়ের সুযোগও ছিল না। বাবার দিনের আয় কোনওমতে সংসার চালাত। এমন পরিস্থিতিতে আইআইটির মতো প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন দেখা ছিল প্রায় অসম্ভবের মতো।
advertisement
4/7
হর্ষ নিজেও কিন্তু ছাত্র হিসেবে শুরু থেকেই অসাধারণ প্রতিভাশালী ছিলেন তা নয়৷ মাঝারি মানের ছাত্র ছিলেন হর্ষ৷ এমনকী একাদশ শ্রেণিতে ফেলও করেছিলেন তিনি৷ আইআইটি যেতে গেলে শুরু থেকেই লেখাপডা়য় ১০০ তে ১০০ হতে হবে, এ চিরন্তন ধারণাকেও নিজের পরিশ্রমে ভুল প্রমাণ করেছেন মহারাষ্ট্রের কিশোর৷
advertisement
5/7
ক্লাস ইলেভেনে ফেলটাই ছিল তার জীবনের সেটাই ছিল তার সবচেয়ে কঠিন সময়। সমাজ ও প্রতিবেশীদের কটূক্তি তার আত্মবিশ্বাস নড়িয়ে দিয়েছিল। কিন্তু তিনি ভেঙে পড়েননি। বরং ব্যর্থতাকেই শক্তিতে পরিণত করেন। ভুলগুলো বুঝে নিয়ে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেন। Representative Image
advertisement
6/7
লক্ষ্য স্থির করেন—দেশের অন্যতম কঠিন পরীক্ষা জেইই (JEE) পাস করতেই হবে। এরপর তিনি পড়াশোনায় পুরোপুরি মনোনিবেশ করেন এবং প্রাথমিক ধারণাগুলো মজবুত করতে শুরু করেন। পরে কোটা গিয়ে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্তও নেন, যেখানে পরিবারের পূর্ণ সমর্থন ছিল।
advertisement
7/7
কঠোর পরিশ্রমের পেলেন হর্ষ৷ গত বছর JEE Main-এ ৯৮.৫৯ পার্সেন্টাইল স্কোর করেন এবং JEE Advanced-এর জন্যও যোগ্যতা অর্জন করেন। প্রথমবার পছন্দের কলেজে ভর্তি হতে না পারলেও আইআইটি থেকেই বি.টেক দৃঢ় সংকল্পে আবার চেষ্টা করেন। দ্বিতীয়বার আরও ভাল র‍্যাঙ্ক পেয়েছেন৷ সেই সাফল্যের জোরে তিনি IIT Roorkee-তে ভর্তি হওয়ার সুযোগ পান। 
বাংলা খবর/ছবি/শিক্ষা/
JEE Success Story: বাবার সঙ্গে ঠেলায় ফুচকা বিক্রি করে পড়াশোনা, ক্লাস ১১-এ ফেল! হার মানেনি হর্ষ, JEE-তে তুখোড় ফল করে এখন IIT, লড়াই জানলে চোখে জল আসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল