উচ্চ মাধ্যমিক শুরু আগামী ১২ ফেব্রুয়ারি...! ২০২৬-এ কী কী নতুন 'নিয়ম' আনছে সংসদ? কী ভাবে হবে Semester-IV? দেখে নিন একনজরে!
- Reported by:Sanhyik Ghosh
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
HS Examination 2026: সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ১০ হাজার। এর মধ্যে ছাত্রের হার ৪৪.৪০ শতাংশ এবং ছাত্রীর হার ৫৫.৬০ শতাংশ। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় ৭৯ হাজারেরও বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রশ্ন থেকে পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত্র আসছে একাধিক নিয়ম। কী কী চমক ২০২৬-এ?
advertisement
1/15

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সোমবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন বৈঠকে একাধিক নিয়ম-বিধি ও নির্দেশিকা সবিস্তারে তুলে ধরলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য।
advertisement
2/15
সংসদ ভবনে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে তিনি জানান, নতুন সেমেস্টার পদ্ধতিতে এই প্রথম উচ্চ মাধ্যমিক স্তরে এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে, যার জন্য প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
advertisement
3/15
সভাপতি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে মোট তিন ধরনের পরীক্ষা হবে— Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির (Old System) উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
advertisement
4/15
Semester-IV পরীক্ষার্থীদের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১২টা, যদিও মিউজিক, ভিজ্যুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়ের ক্ষেত্রে সময় কিছুটা কম থাকবে।
advertisement
5/15
Semester-III Supplementary পরীক্ষার্থীদের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত।অন্যদিকে পুরনো পদ্ধতির পরীক্ষার্থীদের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত।
advertisement
6/15
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ১০ হাজার। এর মধ্যে ছাত্রের হার ৪৪.৪০ শতাংশ এবং ছাত্রীর হার ৫৫.৬০ শতাংশ। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় ৭৯ হাজারেরও বেশি।
advertisement
7/15
Semester-IV পরীক্ষার ক্ষেত্রে রাজ্যের ২৩টি জেলার প্রতিটিতেই ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি বলে জানান সংসদ সভাপতি।
advertisement
8/15
পরীক্ষা পরিচালনার জন্য রাজ্য জুড়ে ৮২২টি প্রধান পরীক্ষা কেন্দ্র (Main Venue) এবং মোট ২১০৩টি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০৪টি ভেন্যু ‘Sensitive Venue’ হিসেবে চিহ্নিত। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষার গোপনীয়তা বজায় রাখতে একাধিক কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
9/15
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও সমস্ত ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ। মেটাল ডিটেক্টরের মাধ্যমে প্রবেশপথে কড়া তল্লাশি চলবে। পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া গেলে, তার এনরোলমেন্ট বাতিল করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। প্রতিটি ভেন্যুর গেট ও প্রশ্নপত্র সংরক্ষণের কনফিডেনশিয়াল রুমে CCTV নজরদারি থাকছে।
advertisement
10/15
প্রতিটি পরীক্ষাকক্ষে ২০ জন পরীক্ষার্থীর জন্য অন্তত ২ জন ইনভিজিলেটর থাকবেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সংসদের তরফে একজন করে Council Nominee নিয়োগ করা হয়েছে।
advertisement
11/15
প্রশ্নপত্র খোলার ক্ষেত্রেও নির্দিষ্ট ‘Seal Opening Format’ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।প্রশ্নপত্র ও কাপড়ের ব্যাগের রঙেও থাকছে আলাদা চিহ্ন।
advertisement
12/15
Semester-IV: সাদা রঙSemester-III Supplementary: হলুদ রঙOld System: নীল রঙ
advertisement
13/15
বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী (CWSN)-দের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট ৪৬৫ জন CWSN পরীক্ষার্থী অতিরিক্ত সময়, লেখক (Writer) অথবা ইন্টারপ্রেটারের সুবিধা নিয়ে পরীক্ষায় বসছেন।
advertisement
14/15
সভাপতি জানান, ইতিমধ্যেই ২৮ জানুয়ারি থেকে অ্যাডমিট কার্ড এবং অন্যান্য পরীক্ষা সংক্রান্ত নথি বিদ্যালয়গুলিতে পাঠানো হয়েছে।
advertisement
15/15
পরীক্ষার প্রস্তুতিতে প্রশ্নপত্র, OMR শিট, উত্তরপত্র ছাপা ও বিতরণের কাজও সম্পন্ন হয়েছে। পাশাপাশি রাজ্য ও জেলা স্তরে Control Room ও Help Desk চালু থাকছে, যাতে কোনও সমস্যা হলে দ্রুত সমাধান করা যায়।