College Admission: শুরু হচ্ছে কলেজের তৃতীয় সেমিস্টারের ফর্ম ফিল-আপ, লেট ফাইন ছাড়া শেষ আবেদন কতদিন? জানুন
- Reported by:Jiam Momin
- Published by:Raima Chakraborty
Last Updated:
College Admission: শুরু হচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজের তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিলাপ। কবে থেকে কিভাবে করবেন আবেদন, শেষ তারিখ কবে? লেট ফাইন ছাড়া কত দিন চলবে আবেদন প্রক্রিয়া, জানুন...
advertisement
1/6

শুরু হচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমস্ত কলেজে স্নাতক তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিলাপ প্রক্রিয়া। সিবিসিএস এবং এনইপি উভয় পাঠক্রমের অধীন ২০২৫ সালের তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য এই ফর্ম ফিল-আপ প্রক্রিয়া চালু করা হচ্ছে বলে নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অনলাইনের মাধ্যমে তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এক্ষেত্রে ফর্ম ফিল-আপ করতে না পারা পরীক্ষার্থীরা ১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০০ টাকা লেট ফাইন দিয়ে পরীক্ষার ফর্ম জমা দিতে পারবেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
ফর্ম ফিল-আপের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট www.ugbexam.net এ গিয়ে পরীক্ষার্থীরা ফর্ম ফিলাপ করতে পারবেন। অনলাইনে ফর্ম পূরণের পর প্রিন্ট আউট নিয়ে প্রয়োজনীয় পরীক্ষার ফি সহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ৫ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত লেট ফাইন ছাড়াই পরীক্ষার ফর্ম ফিল-আপ করতে পারবেন পরিক্ষার্থীরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
এক্ষেত্রে স্নাতক পড়ুয়াদের প্রজেক্ট ছাড়া কোর্সের জন্য ১২৭০ টাকা ও প্রজেক্ট যুক্ত কোর্সের জন্য ১৫৭০ টাকা লাগবে। এবং দুটি প্রাকটিক্যাল কোর্সের ক্ষেত্রে ১৯৭০ টাকা ও দুটির অধিক প্র্যাকটিক্যাল কোর্সের ক্ষেত্রে ২২৭০ টাকা লাগবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
৫ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। এরপর ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নিজেদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে থিওরি পরীক্ষার সম্ভাব্য তারিখ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
এই বিষয়ে মালদহ গৌরাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বরূপ সরকার জানান, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করার আবেদন জানান হচ্ছে। যাতে ভবিষ্যতে কোনও রকম সমস্যার সম্মুখীন হতে না হয়।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)