TRENDING:

WB Job Vacancy: দার্জিলিংয়ে কর্মসংস্থানের বড় সুযোগ! কেন্দ্রীয় বিদ্যালয়ে ওয়াক-ইন ইন্টারভিউ, কারা আবেদনের যোগ্য? কীভাবে আবেদন করবেন? জানুন

Last Updated:
WB Job Vacancy: দার্জিলিংয়ের নামী স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি। প্রাইমারি টিচার (PRT), ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT-সোশ্যাল সায়েন্স), কম্পিউটার ইনস্ট্রাক্টর, স্পেশ্যাল এডুকেটর এবং স্পোর্টস কোচ পদে নিয়োগ।
advertisement
1/5
দার্জিলিংয়ে কর্মসংস্থানের বড় সুযোগ! কেন্দ্রীয় বিদ্যালয়ে ওয়াক-ইন ইন্টারভিউ, জানুন
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: নতুন শিক্ষাবর্ষ ২০২৬-২৭ সামনে রেখে দার্জিলিং জেলার রামবিতে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়, এনএইচপিসি (KV NHPC Rambi) চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন শূন্যপদের জন্য একটি প্যানেল তৈরি করতে ওয়াক-ইন ইন্টারভিউয়ের আয়োজন করা হচ্ছে। ফলে যোগ্য প্রার্থীদের সামনে খুলে গেল বড় সুযোগ।
advertisement
2/5
*বিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাইমারি টিচার (PRT), ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT-সোশ্যাল সায়েন্স), কম্পিউটার ইনস্ট্রাক্টর, স্পেশ্যাল এডুকেটর এবং স্পোর্টস কোচ পদে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ব্যবস্থায়। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণকারী প্রার্থীরাই ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন।
advertisement
3/5
*আগামী ১২ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রামবির কেন্দ্রীয় বিদ্যালয় প্রাঙ্গণে এই ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের সকাল ৮ঃ৩০ মিনিটের মধ্যে ভেন্যুতে উপস্থিত থাকতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর আগতদের ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।
advertisement
4/5
*বিদ্যালয় সূত্রে খবর, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য অস্থায়ী ভিত্তিতে একটি প্যানেল প্রস্তুত করাই মূল লক্ষ্য। প্রয়োজন অনুসারে ওই প্যানেল থেকেই শিক্ষক ও প্রশিক্ষক নিয়োগ করা হবে। ফলে নির্বাচিত প্রার্থীরা ভবিষ্যতে বিদ্যালয়ে পাঠদানের সুযোগ পেতে পারেন।
advertisement
5/5
*যোগ্যতা, রেজিস্ট্রেশন ফর্ম এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের বিদ্যালয়ের সরকারি ওয়েবসাইট https://nhpcrambi.kvs.ac.in/ ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে। বিদ্যালয়ের প্রিন্সিপাল ইনচার্জের পক্ষ থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের মধ্যে সাড়া ফেলেছে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
WB Job Vacancy: দার্জিলিংয়ে কর্মসংস্থানের বড় সুযোগ! কেন্দ্রীয় বিদ্যালয়ে ওয়াক-ইন ইন্টারভিউ, কারা আবেদনের যোগ্য? কীভাবে আবেদন করবেন? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল