TRENDING:

Buxa Forest Education: বক্সার অরণ্যের পানিঝোরা গ্রামে 'শিক্ষার টর্চ' জ্বালানো পার্থ বাবুর নয়া উদ্যোগ, প্রশাসনের সহযোগিতায় বসল তারামণ্ডল! এবার হাতের মুঠোয় গোটা সৌরজগৎ

Last Updated:
Alipurduar Buxa Forest Education:জঙ্গলের প্রতিকূলতা ছাপিয়ে বিজ্ঞানের আলো পৌঁছল পানিঝোরা গ্রামে। শিক্ষক পার্থ বাবুর প্রচেষ্টায় তৈরি হয়েছে তারামণ্ডল, যেখানে গোটা সৌরজগৎ দেখার সুযোগ মিলবে।
advertisement
1/5
বক্সার অরণ্যের পানিঝোরা গ্রামে 'শিক্ষার টর্চ' জ্বালানো পার্থ বাবুর নয়া উদ্যোগ
প্রকৃতির কোলে বসে চাঁদ, তারার সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন হবে। আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও শিক্ষক পার্থ সাহা ও দলের উদ্যোগে টেলিস্কোপ বসল পানিঝোরা গ্রামে। পাশাপাশি অস্থায়ী তারা মণ্ডল তৈরি হয়েছে এলাকায়। এই তারা মণ্ডলের ভেতরে প্রবেশ করলেই দেখা মিলবে গোটা সৌর মণ্ডল। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
বক্সা জঙ্গলঘেরা পানিঝোরা গ্রাম পরিচিতি লাভ করেছে বই গ্রাম হিসেবে। শিক্ষক পার্থ সাহার উদ্যোগে এই গ্রামের বয়স্করা অক্ষর চিনেছে, পড়াশুনো করছে। তিনি এলাকায় কিশোর-কিশোরীদের নিয়ে একটি দল গঠন করেছেন যারা বয়স্কদের পড়াশুনো শেখাচ্ছে। এই গ্রামকে বিজ্ঞানমনস্ক করে তোলার উদ্যোগ নিয়েছেন তিনি। সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন।
advertisement
3/5
সৌর মণ্ডলে গ্রহদের অবস্থান, নক্ষত্র এবং নক্ষত্রপুঞ্জদের দেখাতে টেলিস্কোপ বসানোর উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং পার্থ সাহা ও দল। টেলিস্কোপে চোখ রেখে কীভাবে দেখতে হবে মহাকাশ তা শেখাচ্ছেন শিক্ষক পার্থ সাহা।
advertisement
4/5
আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক আর বিমলা ও অন্যান্য আধিকারিকরা ইতিমধ্যেই অস্থায়ী তারা মণ্ডলে দেখেছেন সৌর মণ্ডল। টেলিস্কোপ দিয়ে দেখেছেন মহাকাশের নক্ষত্র।
advertisement
5/5
আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে,পানিঝোরা গ্রামেই থাকছে টেলিস্কোপ ও তারামণ্ডল। আলিপুরদুয়ার জেলা ও পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীরা এই গ্রামে এসে তারামণ্ডলে প্রবেশ করে সৌরমণ্ডল দেখতে পাবে। নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে তারা। (ছবি ও তথ্য: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Buxa Forest Education: বক্সার অরণ্যের পানিঝোরা গ্রামে 'শিক্ষার টর্চ' জ্বালানো পার্থ বাবুর নয়া উদ্যোগ, প্রশাসনের সহযোগিতায় বসল তারামণ্ডল! এবার হাতের মুঠোয় গোটা সৌরজগৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল