TRENDING:

UPI ইউজাররা সাবধান, এখনই বন্ধ করুন এই অপশন, নাহলে খালি হয়ে যাবে পুরো অ্যাকাউন্ট

Last Updated:
বিল পেমেন্টকে আরও সহজ করে দিয়েছে UPI Autopay অপশন। এই অপশন চালু রাখলে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে অ্যাপ নিজেই মাসিক বিল পরিশোধ করে।
advertisement
1/6
UPI ইউজাররা সাবধান, এখনই বন্ধ করুন এই অপশন, নাহলে খালি হয়ে যাবে পুরো অ্যাকাউন্ট
ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই-এর কারণে লেনদেন এখন অনেক সহজ হয়ে গিয়েছে। চোখের নিমেষে কাউকে টাকা পাঠানো যায়। অনলাইন কেনাকাটা থেকে শুরু করে ইলেকট্রিক বিল পরিশোধ, ফোন রিচার্জ – সব হয় এক ক্লিকেই।
advertisement
2/6
বিল পেমেন্টকে আরও সহজ করে দিয়েছে UPI Autopay অপশন। এই অপশন চালু রাখলে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে অ্যাপ নিজেই মাসিক বিল পরিশোধ করে। সোজা কথায়, পুরোটাই হয় অটোমেটিক। মোবাইল, ইন্টারনেট, বিদ্যুৎ, জল এবং গ্যাসের বিল একবার সেট করে নিলেই হল। প্রতি মাসে আর লগ ইন করতে হবে না। সময় বাঁচবে।
advertisement
3/6
কিন্তু এর সুবিধা যেমন রয়েছে আছে, তেমনই অসুবিধাও রয়েছে। ধরে নেওয়া যাক, গ্রাহক কোনও সার্ভিস বন্ধ করে দিয়েছেন। কিন্তু UPI Autoplay অপশন চালু থাকার কারণে তার জন্যও টাকা কেটে নেওয়া হতে পারে। তখন একগাদা টাকা জলে যাবে। আর বিষয়টা যদি গ্রাহকের মনে না থাকে, তাহলে বিপদ। প্রতি মাসে টাকা কাটতেই থাকবে। ধীরে ধীরে অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। এ থেকে বাঁচার একটাই উপায়। সেটা হল UPI Autopay মোড ডিঅ্যাক্টিভেট করা।
advertisement
4/6
PhonePe-তে UPI Autopay ডিঅ্যাক্টিভেট করার পদ্ধতি:এর জন্য প্রথমে স্মার্টফোনে খুলতে হবে PhonePe অ্যাপ। তারপর ক্লিক করতে হবে প্রোফাইলে।এখানে ‘পেমেন্ট ম্যানেজমেন্ট’ অপশন রয়েছে। এবার এই অপশনে ক্লিক করতে হবে গ্রাহককে।‘পেমেন্ট ম্যানেজমেন্ট’ সেকশনে রয়েছে Autopay অপশন। এবার তাতে ক্লিক করতে হবে।
advertisement
5/6
এবার গ্রাহকের সামনে দুটি অপশন আসবে ‘পজ’ এবং ‘ডিলিট’।গ্রাহক যদি কিছুদিনের জন্য অর্থাৎ সাময়িকভাবে Autopay বন্ধ রাখতে চান, তাহলে ‘পজ’ অপশনে ক্লিক করতে হবে।আর গ্রাহক যদি Autopay একেবারে বন্ধ করে দিতে চান, তাহলে ক্লিক করতে হবে ‘ডিলিট’ অপশনে।UPI Autopay ডিঅ্যাক্টিভেট করার পর গ্রাহক যে বিলগুলো পরিশোধ করতে চান, সেটা করতে হবে ম্যানুয়ালি।
advertisement
6/6
UPI কী এবং এটি কীভাবে কাজ করে: ইউপিআই হল রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম। এর মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তাৎক্ষণিকভাবে টাকা ট্রান্সফার করার সুবিধা পাওয়া যায়। ইউপিআই পরিচালনা করে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। এর মূল উদ্দেশ্য হল, গ্রাহককে একটি নিরাপদ এবং সুবিধাজনক প্ল্যাটফর্ম দেওয়া, যাতে তাঁরা দ্রুত ব্যাঙ্কিং লেনদেন করতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
UPI ইউজাররা সাবধান, এখনই বন্ধ করুন এই অপশন, নাহলে খালি হয়ে যাবে পুরো অ্যাকাউন্ট
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল