TRENDING:

Surge in Oil Prices: মধ্যপ্রাচ্যে মহারণ, জ্বলছে হরমুজ প্রণালী, ইরান-আমেরিকা সংঘাতে ক্রমশ ঊর্ধ্বমুখী তেলের দাম

Last Updated:
মধ্যপ্রাচ্যে উত্তাল পরিস্থিতি। যুদ্ধের আবহে ক্রমেই বাড়ছে তেলের দাম। হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এই সরু প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এই জলপথ ধরে তেল পরিবহণ থমকে যাওয়ায় বাড়ছে জ্বালানির দাম।
advertisement
1/5
মধ্যপ্রাচ্যে মহারণ, জ্বলছে হরমুজ প্রণালী, ইরান-আমেরিকা সংঘাতে ক্রমশ ঊর্ধ্বমুখী তেলের দাম
হামলা-পালটা হামলায় ক্ষতবিক্ষত মধ্যপ্রাচ্য। তছনছ একাধিক দেশের একাধিক শহর। ইরানের বিরুদ্ধে একযোগে অপারেশন। ইজরায়েলের অপারেশন LION'S ROAR ও আমেরিকার অপারেশন EPIC FURY। ইজরায়েল-আমেরিকার যৌথ অভিযানের পালটা জবাব তেহরানের। অপারেশন TRUTHFUL PROMISE 4-এ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনাঘাঁটি লক্ষ করে হানা ইরানি সেনার।
advertisement
2/5
দু'পক্ষের হানা-পালটা হানায় রক্তাক্ত এশিয়ার একাধিক দেশ। সোমবার, ২ মার্চ তেলের দাম হঠাৎ করে বেড়ে যায়। কারণ ইরানে আমেরিকা ও ইজরায়েলের হামলা এবং তার পাল্টা জবাবে ইজরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে ইরানের আক্রমণে গ্লোবাল জ্বালানি সরবরাহে ব্যাপক প্রভাব পড়েছে।
advertisement
3/5
মধ্যপ্রাচ্যে মহারণ। ভয়ঙ্কর প্রত্যাঘাত ইরানের। আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলা ইরানের ৪ ব্যালেস্টিক মিসাইলের। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে জ্বলছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। ফলে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই সরু প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে থমকে তেল সরবরাহ। তেল পরিবহণের গুরুত্বপূর্ণ রুট এই হরমুজ প্রণালী। এই জলপথ ধরে তেল পরিবহণ থমকে যাওয়ায় বাড়ছে জ্বালানির দাম। যুদ্ধের আঁচে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কায় গোটা বিশ্ব। ।
advertisement
4/5
ভারতীয় সময় সকাল সাড়ে ৭টায় ব্যারেল প্রতি অশোধিত তেলের দাম ছিল ৭৬.১৬ ডলার (ভারতীয় মুদ্রায় ৬,৯৬০.৮৩ টাকা), যা আগের তুলনায় ৪ শতাংশ বেশি। আমেরিকা নিয়ন্ত্রিত তেলের বাজারে ব্যারেল প্রতি দামও আগের তুলনায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৬৯.৬৭ ডলার (ভারতীয় মুদ্রায় ৬,৩৬৭.৬৬ টাকা)।
advertisement
5/5
গোটা বিশ্বে রফতানিযোগ্য তেলের ২০ শতাংশ যায় এই হরমুজ প্রণালী ধরেই। কাজেই চিন্তিত ভারতও। কারণ দেশের প্রায় ৫০ শতাংশ তেল হরমুজ দিয়ে আমদানি করা হয়। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েতের মতো দেশ থেকে প্রতি দিন ২৫-২৭ লক্ষ ব্যারেল তেল আমদানি করে নয়াদিল্লি। এই বিপুল পরিমাণ তেল আসে হরমুজ প্রণালী থেকেই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Surge in Oil Prices: মধ্যপ্রাচ্যে মহারণ, জ্বলছে হরমুজ প্রণালী, ইরান-আমেরিকা সংঘাতে ক্রমশ ঊর্ধ্বমুখী তেলের দাম
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল