TRENDING:

Budget 2026 boost for West Bengal: শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাইস্পিড রেল করিডর, ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডর! কী কী পেল বাংলা?

Last Updated:
Budget 2026 boost for West Bengal: সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই ভোটের আগে শেষ বাজেট, তাই বাংলা কী পাবে তার দিকে নজর ছিল। দিনের শেষে বাংলা পাচ্ছে হাইস্পিড রেল করিডর, ফ্রেট করিডর, ইন্ডাস্ট্রিয়াল করিডর।
advertisement
1/5
শিলিগুড়ি-বারাণসী হাইস্পিড রেল করিডর, ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডর! কী কী পেল বাংলা?
সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই ভোটের আগে শেষ বাজেট, তাই বাংলা কী পাবে তার দিকে নজর ছিল। দিনের শেষে বাংলা পাচ্ছে হাইস্পিড রেল করিডর, ফ্রেট করিডর, ইন্ডাস্ট্রিয়াল করিডর।
advertisement
2/5
রবিবারের বাজেটে দেশ জুড়ে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর মধ্যে একটি হল বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত। শিলিগুড়ির চিকেন নেক গোটা দেশের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার উপরে সামনেই নির্বাচন, সেই আবহে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
3/5
রাজ্যের জন্য অন্য একটি ঘোষণা হচ্ছে ডানকুনি থেকে গুজরাতের সুরাত পর্যন্ত ফ্রেট করিডর। ফ্রেট করিডরের মাধ্যমে রেলপথে দ্রুত পণ্য পৌঁছনো যাবে গন্তব্যে, যা শিল্পে গতি আনবে বলে মনে করা হচ্ছে। শিলিগুড়ির হাইস্পিড করিডর-সহ মোট সাতটি হাইস্পিড রেল করিডরের ঘোষণা করেছেন নির্মলা।
advertisement
4/5
সাতটি হাইস্পিড রেল করিডরের তালিকায় রয়েছে মুম্বই-পুণে, পুণে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু, দিল্লি-বারাণসী এবং বারাণসী-শিলিগুড়ি।
advertisement
5/5
সেই সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল করিডরেরও ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী। রাজ্যের দুর্গাপুরকে সংযুক্ত করবে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর। এছাড়াও পূর্ব ভারতের পাঁচ রাজ্যে পাঁচটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা করেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Budget 2026 boost for West Bengal: শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাইস্পিড রেল করিডর, ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডর! কী কী পেল বাংলা?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল