টাকা দিয়ে লকারে সোনা রাখবেন কেন? SBI আপনাকে সোনায় উপার্জন করার সুযোগ দিচ্ছে, নিরাপত্তার পাশাপাশি সুদও পাবেন
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
SBI Gold Deposit: এটাকে গোল্ড ডিপোজিট স্কিমও বলা হয়। এক নজরে এই Revamped Gold Deposit Scheme (R-GDS) স্কিম সম্পর্কে দেখে নেওয়া যাক।
advertisement
1/4

যদি বাড়িতে প্রচুর সোনা এবং গয়না থাকে, তবে লোকেরা নিরাপত্তার জন্য তা ব্যাঙ্কের লকারে রাখে এবং এর জন্য ব্যাঙ্ককে টাকাও দিতে দেয়। কিন্তু, যদি কারও ব্যাঙ্কের অ্যাকাউন্ট এসবিআইতে থাকে তাহলে তাদের কাছে একটি উপায় আছে, যার মাধ্যমে নিজেদের সোনাও নিরাপদ থাকবে এবং এর জন্য কোনও অতিরিক্ত চার্জও দিতে হবে না, বরং সেই সোনা থেকে আয় করা যাবে। আমরা এসবিআই-এর Revamped Gold Deposit Scheme (R-GDS) সম্পর্কে কথা বলছি। এটাকে গোল্ড ডিপোজিট স্কিমও বলা হয়। এক নজরে এই Revamped Gold Deposit Scheme (R-GDS) স্কিম সম্পর্কে দেখে নেওয়া যাক।
advertisement
2/4
তিনটি উপায়ে সোনা জমা করা যেতে পারে -Revamped Gold Deposit (R-GDS) স্কিমের অধীনে, গ্রাহক তিনটি বিভাগে সোনা জমা করতে পারে। প্রথম ক্যাটাগরিতে ১-৩ বছরের জন্য সোনা জমা করা হয়। একে শর্ট টার্ম ব্যাঙ্ক ডিপোজিট (STBD) বলা হয়। দ্বিতীয় বিভাগকে বলা হয় মিড টার্ম গভর্নমেন্ট ডিপোজিট (MTGD) যার মেয়াদকাল ৫-৭ বছর। অন্য দিকে, লং টার্ম গভর্নমেন্ট ডিপোজিট (LTGD) ক্যাটাগরির অধীনে সোনা ১২-১৫ বছরের জন্য জমা করা যেতে পারে।
advertisement
3/4
কত সুদ পাওয়া যায় -শর্ট টার্ম ব্যাঙ্ক ডিপোজিটের অধীনে, এক বছরের জন্য ০.৫৫ শতাংশ বার্ষিক সুদ পাওয়া যায়, যেখানে ২ বছর বা তার বেশি সময়ের জন্য ০.৬০ শতাংশ বার্ষিক সুদ পাওয়া যায়। মিড টার্ম গভর্নমেন্ট ডিপোজিট বিভাগে, পাঁচ থেকে সাত বছরের জন্য আমানত করতে হবে। এমন পরিস্থিতিতে বছরে ২.২৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। একইভাবে, যদি লং টার্ম গভর্নমেন্ট ডিপোজিট অর্থাৎ ১২ থেকে ১৫ বছর বেছে নেওয়া হয়, তাহলে ২.৫০ শতাংশ সুদ পাওয়া যাবে। এখানে মনে রাখতে হবে যে MTGD এবং LTGD-এর ক্ষেত্রে, মূল টাকা জমা রাখা সোনার দর হিসাবে গণনা করা হবে। কিন্তু, সুদ ভারতীয় রুপিতে প্রতি বছর ৩১ মার্চ বা মেয়াদপূর্তিতে দেওয়া হবে।
advertisement
4/4
মেয়াদপূর্তিতে সোনা নেওয়ার জন্য দুটি বিকল্প -মেয়াদ শেষ হওয়ার পরে, গ্রাহকের কাছে সুদের সঙ্গে তার সোনা নেওয়ার জন্য দুটি বিকল্প রয়েছে। তিনি হয় তা সোনার আকারে ফেরত নিতে পারে বা সোনার বর্তমান মূল্যের সমান নগদ নিতে পারেন। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, এই প্রকল্পটি ২০১৫ সালে সরকার শুরু করেছিল। এর উদ্দেশ্য হল বাড়ি এবং প্রতিষ্ঠানে রাখা অব্যবহৃত সোনা সংগ্রহ করা, এর অর্থপূর্ণ ব্যবহার করা এবং গ্রাহকদের সুদ উপার্জনের সুযোগ দেওয়া।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
টাকা দিয়ে লকারে সোনা রাখবেন কেন? SBI আপনাকে সোনায় উপার্জন করার সুযোগ দিচ্ছে, নিরাপত্তার পাশাপাশি সুদও পাবেন