RBI: ‘মেরা কেয়া হোগা’- আরবিআই বন্ধ করে দিল এই ব্যাঙ্কের সব পরিষেবা, লক্ষ-লক্ষ গ্রাহকের মাথায় হাত, তোলা যাবে না কোনও টাকা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
RBI: এই মুহূর্তে কোনও লোন, অ্যাডভান্স কিছুই দিতে পারবে না৷ নতুন ডিপোজিট আর নিতে পারবে না এই ব্যাঙ্ক৷
advertisement
1/7

: রিজার্ভ ব্যাঙ্কের কড়া নির্দেশ এই ব্যাঙ্কে এখন টাকা তোলা যাবে না৷ দেওয়া যাবে না টাকা জমাও৷ মাথায় হাত লক্ষ-লক্ষ গ্রাহকের৷ New India Co Operative Bank এ আপাতত স্থগিতাদেশ দিল আরবিআই৷ এই মুহূর্তে কোনওরকম লোন দিতে পারবে না৷ নিতে পারবে না নতুন ডিপোজিট, ব্যাঙ্কের আর্থিক স্বাস্থ্য এতটাই ক্ষতিগ্রস্ত যে এই সিদ্ধান্ত নিল দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং অথরিটি৷
advertisement
2/7
আরবিআই ২০২৫ এর ১৩ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকরী করেছে যার পরেই লক্ষ লক্ষ গ্রাহকরা একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন৷ কী করবেন তাঁরা এই প্রশ্ন মুম্বইয়ের নিউ ইন্ডিয়া কো অপারেটিভ ব্যাঙ্ক৷
advertisement
3/7
এই মুহূর্তে কোনও লোন, অ্যাডভান্স কিছুই দিতে পারবে না৷ নতুন ডিপোজিট আর নিতে পারবে না এই ব্যাঙ্ক৷
advertisement
4/7
কেউ আরবিআইকে না জানিয়ে অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন ছাড়া কেউ কোনও অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না৷
advertisement
5/7
নতুন বিনিয়োগ করতে পারবেন না, কোনও সম্পত্তি বিক্রি করতে পারবে না ওই ব্যাঙ্কও৷ আগামী ৬ মাসের জন্য এই সমস্ত নিষেধাজ্ঞা জারি থাকবে৷
advertisement
6/7
এই ব্য়াঙ্কের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা অন্য কোনও অ্যাকাউন্ট থেকে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
advertisement
7/7
রিজার্ভ ব্যাঙ্কের এই খবর শুক্রবার দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই ব্যাঙ্কের গ্রাহকরা তাঁদের ব্রাঞ্চে পৌঁছে যান। বেশিরভাগ মানুষ ব্যাঙ্ক থেকে তাঁদের টাকা তুলতে চান। কিন্তু আরবিআই নিষেধাজ্ঞার কারণে তাঁরা সেটাও তাঁরা করতে পারছেন না৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
RBI: ‘মেরা কেয়া হোগা’- আরবিআই বন্ধ করে দিল এই ব্যাঙ্কের সব পরিষেবা, লক্ষ-লক্ষ গ্রাহকের মাথায় হাত, তোলা যাবে না কোনও টাকা