Profitable Farming: কম সময়ে বিপুল আয়! গরমে ব্যাপক চাহিদা, ধান কাটার পর এই চাষে আয়ের নতুন দিশা দেখছেন পুরুলিয়ার চাষিরা
- Reported by:Shantonu Das
- Published by:Madhab Das
Last Updated:
Purulia Profitable Farming: পুরুলিয়ার রুক্ষ মাটিতে ধান কাটার পর এবার তরমুজ চাষে বিপ্লব। বিঘায় বিঘায় তরমুজ ফলিয়ে কয়েক মাসের ব্যবধানেই বিপুল আয়ের পথ খুঁজে পেয়েছেন জেলার প্রান্তিক চাষিরা।
advertisement
1/6

তীব্র রোদ্রের তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখতে তরমুজের গুরুত্ব বাড়ছে। জলসমৃদ্ধ এই ফল শরীরের জলঘাটতি পূরণে সাহায্য করে এবং গরমজনিত ক্লান্তি ও অসুস্থতা থেকে রক্ষা করে। (তথ্য ও ছবি: শান্তনু দাস)
advertisement
2/6
গ্রীষ্মের শুরুতেই পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় জোরকদমে শুরু হয়েছে তরমুজ চাষ। ধান কাটার পর জমি ফাঁকা না রেখে সেই জমিতেই এই মরশুমি ফসল ফলাচ্ছেন কৃষকরা। অল্প সময়ে ফলন এবং বাজারে চাহিদা বেশি থাকায় তরমুজ চাষ এখন অনেকের কাছেই লাভজনক বিকল্প হয়ে উঠছে।
advertisement
3/6
কাশীপুর, নিতুড়িয়া ও সাঁতুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা মিলছে তরমুজের চাষ। সবুজ লতানো গাছের মাঝে বড় বড় তরমুজ ফলতে শুরু করেছে, যা কৃষকদের আশাবাদী করে তুলছে। উন্নত মানের বীজ, জৈব সার এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ফলনের মান বাড়ানোর চেষ্টা করছেন চাষিরা। পাশাপাশি নিয়মিত সেচ ও ক্ষেতের দেখভালেও রাখা হচ্ছে বিশেষ নজর।
advertisement
4/6
স্থানীয় চাষি গণেশ মাহাতো ও পরীক্ষিত মাহাতো জানান, "প্রতি বছর ধান কাটার পরই তারা তরমুজ চাষ করেন। তাদের মতে, “এই চাষে খরচ তুলনামূলক কম হলেও ফলন ভাল হয়। বাজারে দাম ঠিক থাকলে লাভও বেশ সন্তোষজনক।”
advertisement
5/6
কৃষি বিশেষজ্ঞদের মতে, গরমের সময় তরমুজের বাড়তি চাহিদা এই চাষকে আরও লাভজনক করে তুলছে। ফলে জেলার বহু কৃষক এখন তরমুজকে বিকল্প আয়ের উৎস হিসেবে গ্রহণ করছেন।
advertisement
6/6
তরমুজ একদিকে যেমন গ্রীষ্মে মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, অন্যদিকে কৃষকদের আর্থিক সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পুরুলিয়ায় তরমুজ চাষ ক্রমেই একটি সম্ভাবনাময় কৃষি উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করছে। (তথ্য ও ছবি: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Profitable Farming: কম সময়ে বিপুল আয়! গরমে ব্যাপক চাহিদা, ধান কাটার পর এই চাষে আয়ের নতুন দিশা দেখছেন পুরুলিয়ার চাষিরা