TRENDING:

Post Office Bumper Scheme: পোস্ট অফিসের বাম্পার স্কিম ! ৩৫০০ টাকা জমা করে পেয়ে যাবেন ২.৫ লাখ টাকা

Last Updated:
Post Office Hit Scheme: পোস্ট অফিসের RD স্কিমে মাসে ৩,৫০০ টাকা জমা করুন এবং ৫ বছরে ৬.৭% সুদে ২.৫ লাখ টাকা অর্জন করুন। সঞ্চয় বাড়ানোর একটি নিরাপদ ও সহজ উপায়।
advertisement
1/5
পোস্ট অফিসের বাম্পার স্কিম ! ৩৫০০ টাকা জমা করে পেয়ে যাবেন ২.৫ লাখ টাকা
সাধারণত ডাকঘরের নাম শুনলেই মানুষের মাথায় চিঠির ছবি ভেসে ওঠে, কিন্তু এখন সেই যুগ পরিবর্তিত হয়েছে। এখন এটি একটি মিনি ব্যাঙ্কের মতো হয়ে গেছে, যেখানে ছোট থেকে বড় সব ধরনের সঞ্চয় পরিকল্পনা পাওয়া যায়। ফিক্সড ডিপোজিট (FD), রেকারিং ডিপোজিট (RD), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, চাইল্ড সেভিংস স্কিম, কৃষক উন্নয়ন পত্র, মন্থলি ইনকাম স্কিম (MIS) সবই এখানে রয়েছে।
advertisement
2/5
মধ্যবিত্তদের জন্য পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (RD) সবচেয়ে ভাল মনে করা হয়। যেখানে আপনি ধীরে ধীরে সামান্য সামান্য টাকা জমা করে লাখ লাখ টাকা জোগ করতে পারেন। এই পরিকল্পনায় আপনাকে ঠিকঠাক সুদও দেওয়া হয়।
advertisement
3/5
এই স্কিম শুরু করার জন্য আপনি সর্বনিম্ন ১০০ টাকায় খাতা খুলতে পারেন। এতে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। আপনার সামর্থ্য অনুযায়ী টাকা সঞ্চয় করে ডাকঘরের এই স্কিমে জমা দিতে পারেন।
advertisement
4/5
এই স্কিম শুরু করার প্রথম শর্ত হল যে, পোস্ট অফিসে আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। পোস্ট অফিসের RD স্কিমে আপনাকে বার্ষিক ৬.৭% সুদ দেওয়া হয়। এই সুদ প্রতি ৩ মাসে, অর্থাৎ ত্রৈমাসিকে, আপনার মূল টাকায় যোগ করা হয়। এর পর কম্পাউন্ডিং-এর হিসেব অনুযায়ী আপনার টাকা দ্রুত বৃদ্ধি পেতে থাকে।
advertisement
5/5
ধরা যাক, এই স্কিমের আওতায় আপনি প্রতি মাসে ৩,৫০০ টাকা জমা করেন, তাহলে ৫ বছরে (৬০ মাসে) আপনার মোট জমা হবে ২,১০,০০০ টাকা।৫ বছর শেষে ৩৯,৭৭৬ টাকা অতিরিক্ত সুদ মিলিয়ে আপনি পেয়ে যাবেন মোট ২,৪৯,৭৭৬ টাকা ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Bumper Scheme: পোস্ট অফিসের বাম্পার স্কিম ! ৩৫০০ টাকা জমা করে পেয়ে যাবেন ২.৫ লাখ টাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল