PM Kisan: পিএম কিষান নিয়ে বড় আপডেট ! ‘এই’ দিন আসতে পারে যোজনার টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: পিএম কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন কৃষকেরা। কবে অ্যাকাউন্টে টাকা আসতে পারে এবং কেন দেরি হচ্ছে, জেনে নিন বিস্তারিত।
advertisement
1/5

হোলি কেটে গেলেও দেশর কোটি কোটি কৃষকের অপেক্ষা এখনও শেষ হয়নি। এই কৃষকেরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi)-র ২২তম কিস্তি প্রকাশের অপেক্ষায় রয়েছেন।আগে দাবি করা হয়েছিল যে এই কিস্তি ফেব্রুয়ারি মাসেই প্রকাশ করা হবে, কিন্তু বাস্তবে তা এখনও হয়নি।
advertisement
2/5
২৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু হয়েছিল। এখন এই প্রকল্পের সাত বছর পূর্ণ হয়েছে।এই প্রকল্পের অধীনে প্রতি চার মাস অন্তর যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে জমা হয়। অর্থাৎ বছরে তিনটি কিস্তি দেওয়া হয় এবং মোট ৬,০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যায়।
advertisement
3/5
তথ্য অনুযায়ী, লক্ষ লক্ষ কৃষক ভুল বা ভুয়ো উপায়ে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। ইতিমধ্যেই এমন অনেক ঘটনা সামনে এসেছে, যেখানে একই জমির উপর একাধিক কৃষক টাকা পাচ্ছেন।এছাড়াও এমন অনেক ক্ষেত্রও ধরা পড়েছে, যেখানে যে কৃষকের নামে টাকা তোলা হচ্ছে তিনি আসলে জীবিতই নন, অর্থাৎ অন্য কেউ তাঁর নামে এই প্রকল্পের টাকা তুলছেন।
advertisement
4/5
রিপোর্ট অনুযায়ী, অনিয়ম ও জালিয়াতির কারণেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২২তম কিস্তি প্রকাশে দেরি হচ্ছে। কিছু অযোগ্য ব্যক্তিও এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।এখন সব কৃষকের জন্য ফার্মার আইডি (Farmer ID) বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সব কৃষকের ফার্মার আইডি তৈরি হয়নি। তাই এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরবর্তী কিস্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।
advertisement
5/5
সাধারণত এই প্রকল্পের আওতায় কৃষকেরা প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে পান। সেই হিসাব অনুযায়ী মার্চ ২০২৬-এ যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির টাকা পৌঁছে যাওয়ার কথা। কারণ মার্চ মাসেই চার মাসের সময়সীমা পূর্ণ হচ্ছে।তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।