PM Kisan: আটকে যেতে পারে ২৩তম কিস্তির টাকা? কী করতে হবে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: PM কিষানের ২৩তম কিস্তি Farmer ID ও eKYC নিয়মের কারণে আটকে যেতে পারে। সমস্যা এড়াতে কী করবেন, জেনে নিন সহজভাবে।
advertisement
1/8

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় যোগ্য কৃষকদের প্রতি বছর ৬,০০০ টাকা করা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই টাকা তিনটি সমান কিস্তিতে প্রদান করা হয়, অর্থাৎ প্রতিটি কিস্তিতে ২,০০০ টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।২২তম কিস্তি মার্চ ২০২৬-এ প্রকাশিত হয়েছিল, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুয়াহাটি থেকে চালু করেছিলেন। এখন কৃষকরা ২৩তম কিস্তির জন্য অপেক্ষা করছেন, যা জুন বা জুলাই ২০২৬-এ আসার সম্ভাবনা রয়েছে।
advertisement
2/8
তবে এবার অনেক কৃষক কিস্তির টাকা পেতে দেরি বা সমস্যার মুখোমুখি হতে পারেন। এর প্রধান কারণ হল নতুন নিয়ম অনুযায়ী Farmer ID এবং eKYC বাধ্যতামূলক করা হয়েছে।
advertisement
3/8
Farmer ID কী?ফার্মার আইডি হল একটি ডিজিটাল পরিচয়পত্র, যা কৃষকদের একটি ইউনিক পদ্ধতিতে শনাক্ত করে। এতে আধারের সঙ্গে যুক্ত তথ্য, জমির নথি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত থাকে।
advertisement
4/8
ফার্মার আইডি রাজ্য সরকারের জমির নথির (land record) সঙ্গে যুক্ত থাকে। এর মাধ্যমে সরকার সহজেই বুঝতে পারে যে টাকা সঠিক কৃষকের কাছে পৌঁছচ্ছে কি না।পুরনো সুবিধাভোগীদের ক্ষেত্রেও Farmer ID আপডেট করা বাধ্যতামূলক। এর ফলে ভুয়ো দাবি রোধ করা যায় এবং আপনার জমির তথ্য স্বয়ংক্রিয়ভাবে (অটোমেটিক) আপডেট হয়ে যায়।
advertisement
5/8
অনেক রাজ্যে এখন Farmer ID ছাড়া নতুন রেজিস্ট্রেশন করা বা কিস্তির টাকা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যেই ১৪টি রাজ্যে এই নিয়ম কার্যকর হয়েছে।যদি আপনার Farmer ID না থাকে, তাহলে ২৩তম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে।
advertisement
6/8
Farmer ID কীভাবে বানাবেন?আপনার রাজ্যের কৃষি দফতর বা ল্যান্ড রেকর্ড (জমির নথি) পোর্টালে যেতে হবে ।pmkisan.gov.in থেকে সংশ্লিষ্ট লিঙ্ক পেয়ে যাবেন।আধার নম্বর, মোবাইল নম্বর এবং জমির নথির তথ্য দিয়ে আবেদন করুন।আপনার রাজ্যে Farmer Registry চালু হলে CSC সেন্টার বা ব্লক কৃষি আধিকারিকের সাহায্য নিতে পারেন।পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি একটি ইউনিক Farmer ID নম্বর পাবেন।
advertisement
7/8
নতুন কৃষকদের প্রথমে pmkisan.gov.in-এ গিয়ে New Farmer Registration করতে হবে, তারপর Farmer ID যুক্ত করতে হবে। এছাড়া এখন প্রতিটি কৃষকের জন্য eKYC (ইলেকট্রনিক KYC) করা বাধ্যতামূলক।eKYC সম্পূর্ণ করার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে—pmkisan.gov.in-এর Farmers Corner-এ গিয়ে ‘eKYC’ অপশনটি নির্বাচন করুন।আপনার আধার নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন।OTP আসবে, সেটি দিয়ে eKYC প্রক্রিয়া সম্পূর্ণ করুন।এছাড়াও, CSC সেন্টারে গিয়ে বায়োমেট্রিক (আঙুলের ছাপ বা মুখের মাধ্যমে) দিয়েও eKYC করা যায়।
advertisement
8/8
সরকারের মতে, প্রতিটি কিস্তির আগে eKYC আপডেট রাখা বাধ্যতামূলক। ২০২৬ সালে এই নিয়ম আরও কঠোর হয়েছে। তাই সময়মতো eKYC সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি।