TRENDING:

PM Kisan: ৯ কোটি কৃষকদের জন্য আপডেট ! কবে আসবে যোজনার ২২তম কিস্তির টাকা ?

Last Updated:
PM Kisan: দেশজুড়ে ৯ কোটির বেশি কৃষক পিএম কিষাণের ২২তম কিস্তির অপেক্ষায়। কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কীভাবে স্ট্যাটাস চেক করবেন—জেনে নিন বিস্তারিত।
advertisement
1/7
PM Kisan: ৯ কোটি কৃষকদের জন্য আপডেট ! কবে আসবে যোজনার ২২তম কিস্তির টাকা ?
দেশজুড়ে ৯ কোটিরও বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) প্রকল্পের ২২তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা ট্রান্সফার করে । কৃষিকাজের খরচ সামলানো এবং দৈনন্দিন পারিবারিক ব্যয় মেটাতে এই আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
advertisement
2/7
ডিসেম্বর–মার্চ ২০২৬ কিস্তি নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা না হওয়ায়, সময়মতো এই সহায়তার উপর নির্ভরশীল উপভোক্তাদের মধ্যে ধীরে ধীরে উদ্বেগ বাড়ছে।
advertisement
3/7
পিএম-কিষান (PM-KISAN) প্রকল্পটি কেন্দ্র সরকার যা ফেব্রুয়ারি ২০১৯ সালে সারা দেশের কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে চালু করেছিল। প্রতি বছর উপভোক্তারা মোট ৬,০০০ টাকা পেয়ে থাকেন, যা সমান তিনটি কিস্তিতে ২,০০০ টাকা করে প্রদান করা হয়। এই অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) ব্যবস্থার মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়, ফলে স্বচ্ছতা বজায় থাকে এবং সময়মতো টাকা পৌঁছে যায়।তবে কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে (exclusion criteria) এবং শুধুমাত্র যোগ্য কৃষকরাই এই সুবিধা গ্রহণ করতে পারেন।
advertisement
4/7
কৃষকরা কবে পেতে পারেন পরবর্তী কিস্তি?কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এখনও পর্যন্ত ২২তম কিস্তির জন্য কোনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি। তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, আগামী ২,০০০ টাকার কিস্তি ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে পারে।
advertisement
5/7
উল্লেখ্য, এই প্রকল্পের অধীনে ২১তম কিস্তি ১৯ নভেম্বর, ২০২৫ তারিখে দেওয়া হয়েছিল। সেই সময়ের পর থেকেই কৃষকরা পরবর্তী আর্থিক সহায়তার জন্য অপেক্ষা করছেন।
advertisement
6/7
কৃষকরা খুব সহজেই তাঁদের ২২তম কিস্তির স্ট্যাটাস যাচাই করতে পারেন সরকারি PM-KISAN ওয়েবসাইট www.pmkisan.gov.in-এগিয়ে।হোমপেজে গিয়ে ‘Farmers Corner’ বিভাগে ক্লিক করে ‘Beneficiary Status’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য—যেমন আধার নম্বর, নিবন্ধিত মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর—প্রবেশ করতে হবে।
advertisement
7/7
তথ্য জমা দেওয়ার পর পোর্টালে সম্পূর্ণ বিবরণ দেখা যাবে। সেখানে ইতিমধ্যে প্রাপ্ত কিস্তির তথ্য, কোনও বকেয়া অর্থ আছে কি না, এবং শেষবার কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে—সবই উল্লেখ থাকবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: ৯ কোটি কৃষকদের জন্য আপডেট ! কবে আসবে যোজনার ২২তম কিস্তির টাকা ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল