TRENDING:

LPG Crisis: তীব্র এলপিজি সঙ্কট! দার্জিলিংয়ে বন্ধ হতে পারে ছোট-বড় হোটেল, রেস্তোরাঁ! বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে জানুন

Last Updated:
LPG Crisis: দার্জিলিংয়ে বাণিজ্যিক এলপিজি গ্যাসের তীব্র সংকট ঘিরে চরম উৎকণ্ঠা। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে পর্যটকদের পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়বে, ফলে পর্যটনের মরশুমে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা।
advertisement
1/6
তীব্র এলপিজি সঙ্কট! দার্জিলিংয়ে বন্ধ হতে পারে ছোট-বড় হোটেল, রেস্তোরাঁ! বেড়ানোর প্ল্যান থাকলে জানুন
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: দার্জিলিংয়ে বাণিজ্যিক এলপিজি গ্যাসের তীব্র সংকট ঘিরে উদ্বেগ বাড়ছে পর্যটন মহলে। হোটেল মালিকদের দাবি, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে পর্যটকদের পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। ফলে সামনে পর্যটন মরশুমে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
2/6
*দার্জিলিং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই জেলা শাসকের কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়েছে। তাদের দাবি, স্থানীয় ইন্ডিয়ান ও ভারত গ্যাস সরবরাহকারীদের কাছ থেকে জানা গিয়েছে, বাণিজ্যিক গ্যাসের মজুত প্রায় শেষ। ভবিষ্যতে কবে সরবরাহ স্বাভাবিক হবে তা এখনই পুরোপুরি স্পষ্ট নয়।
advertisement
3/6
*পর্যটন নির্ভর দার্জিলিংয়ের অর্থনীতি মূলত হোটেল ও আতিথেয়তা শিল্পের উপর নির্ভরশীল। গ্যাস সংকট দীর্ঘস্থায়ী হলে হোটেলগুলিকে বুকিং সীমিত বা পরিষেবা বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন হোটেল ব্যবসায়ীরা।
advertisement
4/6
*হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, যদি দ্রুত সমাধান না হয় তাহলে পর্যটকদের পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। এতে হোটেল ব্যবসা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনই পাহাড়ে বেড়াতে আসা পর্যটকরাও সমস্যায় পড়তে পারেন।
advertisement
5/6
*রাজ্য ইকো-ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু বলেন, দীর্ঘদিন নানা সংকট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল পাহাড়ের পর্যটন শিল্প। এই গ্যাস সংকট যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা আবারও পর্যটন শিল্পের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
advertisement
6/6
*পর্যটন মহলের মতে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না গেলে দার্জিলিংয়ের হোটেল শিল্প বড় সংকটে পড়বে। তার সরাসরি প্রভাব পড়তে পারে পর্যটকদের উপরও, ফলে পাহাড় ভ্রমণের পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়তে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LPG Crisis: তীব্র এলপিজি সঙ্কট! দার্জিলিংয়ে বন্ধ হতে পারে ছোট-বড় হোটেল, রেস্তোরাঁ! বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে জানুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল