'পাকিস্তানে' ১০ গ্রাম 'সোনার' দাম কত জানেন...? 'উত্তর' শুনলেই চমকাবেন, শিওর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Pakistan: সোনা নিয়ে ভারতের মতোই আশেপাশের দেশগুলোতেও মানুষের মধ্যে রয়েছে সমান আবেগ! ঠিক সেই কারণেই এই দেশে সোনার দাম বাড়লেই হইচই পড়ে যায় দেশ জুড়ে। আর ঠিক তখনই অনেকের মনেই প্রশ্ন জাগে আচ্ছা, পাশের দেশ পাকিস্তান বা বাংলাদেশে সোনার দাম কত? আপনিও নিশ্চই মাথা চুলকাচ্ছেন এই প্রশ্ন শুনে? তবে আজ এই প্রতিবেদনে আসুন জেনে নেওয়া যাক পাকিস্তানে এই মুহূর্তে ১০ গ্রাম সোনার দাম ঠিক কোথায় দাঁড়িয়ে!
advertisement
1/11

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম! বিশ্ব বাজারের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তিত হচ্ছে মহিলাদের সবচেয়ে প্রিয় এই ধাতুর মূল্য। আর সেই কারণেই সোনার দাম নিয়ে মানুষের মধ্যে উৎসাহ দিন দিন বাড়ছে! আর কত বরাবরে সোনার দাম? আবার কবে কমবে এই সোনালি ধাতুর রেট?
advertisement
2/11
সোনা হল এক আবেগের নাম। ভারত ও পাকিস্তানের মধ্যে নানা বিষয়ে ভিন্নতা থাকলেও, একটি আবেগ কিন্তু এই উভয় দেশকেই এক সুতোয় বেঁধে ফেলে, তা হল সোনার প্রতি ভালোবাসা। বিয়ে থেকে শুরু করে উৎসব পর্যন্ত, জীবনের যে কোনও উদযাপনে সোনা এক দুর্দান্ত জায়গা নেয় দুই দেশের মানুষের মনেই!
advertisement
3/11
তবুও, একথা সত্যি যে, পাকিস্তানিরা সোনার জন্য যে দাম দেয় তা ভারতে যে দাম দেওয়া হয় তার চেয়ে অনেক বেশি। ভারতে তো সোনার দাম চড়া, তাহলে এই মুহূর্তে পাকিস্তানে এই হলুদ ধাতুর দাম কত বলুন তো? আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না শুনলে।
advertisement
4/11
সাম্প্রতিক প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় যে পাকিস্তানে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪,৫০,০০০ পাকিস্তানি রুপি। সোনার দামের হার এমন আকাশছোঁয়া যে সেই দেশে অনেকের জন্যই সোনা কেনা অত্যন্ত ব্যয়বহুল হবে।
advertisement
5/11
একইসঙ্গে ভারতীয় টাকার তুলনায় পাকিস্তানি রুপি উল্লেখযোগ্যভাবে দুর্বল। ভারতীয় টাকার হিসেবে পাকিস্তানিরা প্রতি ১০ গ্রাম সোনার জন্য ভারতীয়দের তুলনায় প্রায় ১৩,০০০ টাকা বেশি দেয়। অর্থাৎ বুঝতেই পারছেন, পাকিস্তানে সোনার দাম সত্যিই অনেক বেশি।
advertisement
6/11
এই প্রসঙ্গে মাথায় স্বাভাবিকভাবেই উঠে আসতে পারে প্রশ্ন, ব্যবসায়িক ভাবে "আমরা যদি ভারতে কম দামে সোনা কিনে পাকিস্তানে সেই সোনা বিক্রি করি, তাহলে আমরা লক্ষ লক্ষ টাকা লাভ করতে পারি!" দুই দেশের সোনার বাজারে বিশাল দামের পার্থক্যই এই ধরনের ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহিত করতে পারে আর তা অত্যন্ত লাভজনক বলেও মনে করা হচ্ছে।
advertisement
7/11
ধারণাটি লাভজনক শোনালেও, এটি অবশ্য এত সহজ নয়। ভারত থেকে সোনা রফতানি করতে সরকারের অনুমতি প্রয়োজন হয়। অনুমোদন ছাড়া 'সোনা' সীমান্তের ওপারে নিয়ে যাওয়া বেআইনি এবং একটি গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়।
advertisement
8/11
পাকিস্তানের পরিস্থিতি ভিন্ন। তাদের অর্থনীতি স্থিতিশীল করার জন্য, সরকার প্রায়শই সোনা আমদানির উপর নিষেধাজ্ঞাও আরোপ করে। সম্প্রতি, ৬০ দিনের নিষেধাজ্ঞার ফলে ব্যাপক আকারে সোনার ঘাটতি দেখা দিয়েছে যার ফলে সোনার দাম তীব্রভাবে বেড়ে গিয়েছে ওদেশে।
advertisement
9/11
একইসঙ্গে মনে রাখবেন, সোনা পাচারের কথা ভাবা হবে মারাত্মক ভুল। অবৈধভাবে সোনা পরিবহন করা মানেই চোরাচালান; ধরা পড়লে ধাতুটি বাজেয়াপ্ত করা হবে, টাকা খোয়া যাবে এবং কারাদণ্ড পর্যন্ত হতে পারে, যার ফলে সুনাম ও জীবিকা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা থাকে।
advertisement
10/11
বস্তুত পাকিস্তানি রুপির কম দাম দুই দেশের সোনার দামের এই পার্থক্যের মূল কারণ। আর এই কারণেই আমাদের দেশে সোনার দাম বেশি হলেও তা আদতে তুলনামূলক ভাবে পাকিস্তানের তুলনায় আরও সাশ্রয়ী মূল্যেই পাওয়া যায় আর তা এককথায় স্বস্তিরই কারণ।
advertisement
11/11
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
'পাকিস্তানে' ১০ গ্রাম 'সোনার' দাম কত জানেন...? 'উত্তর' শুনলেই চমকাবেন, শিওর!