PM Kisan: এখনও অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি যোজনার টাকা ? এবার কী হবে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এই ভুলগুলির কারণেও আটকে যেতে পারে টাকা -
advertisement
1/6

১৫ নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পাঠানো হয়েছে ৷ কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয়েছে ৷ কিন্তু দেখা গিয়েছে সুবিধাভোগীদের লিস্টে নাম থাকা সত্ত্বেও এখনও অনেকের অ্যাকাউন্টে যোজনার টাকা ক্রেডিট হয়নি ৷
advertisement
2/6
অভিযোগ জানালে টাকা পেতে পারেন- আপনার অ্যাকাউন্টে টাকা না আসার একাধিক কারণ হতে পারে ৷ এর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকা ৷ ই-কেওয়াইসি না থাকাও হতে পারে ৷ আপনার ক্ষেত্রে যদি এই সমস্ত করা থাকে এবং তারপরও টাকা না এসে থাকে তাহলে অভিযোগ জানাতে পারেন ৷ অভিযোগ করার পর শীঘ্রই আপনার অ্যাকাউন্টে এসে যাবে যোজনার টাকা ৷
advertisement
3/6
এই ভুলগুলির কারণেও আটকে যেতে পারে টাকা -আপনার আবেদন পত্রে কোনও ভুল থাকলেও আটকে যেতে পারে যোজনার টাকা ৷ ১৫ তম কিস্তির টাকা না ক্রেডিট হলে সবার প্রথমে আবেদনের স্টেটাস চেক করতে হবে ৷ আবেদনের সময় আপনার লিঙ্গ, নাম, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে কোনও ভুল রয়েছে কিনা দেখে নিতে হবে ৷
advertisement
4/6
এই তথ্য ভুল থাকলে আটকে যেতে পারে টাকা ৷ সেক্ষেত্রে প্রথমে আপনার দেওয়া তথ্য ঠিক করতে হবে ৷ এবং পরের কিস্তিতে ২টি কিস্তির টাকা একসঙ্গে আসতে পারে ৷
advertisement
5/6
কোথায় যোগাযোগ করতে হবে -সব তথ্য সঠিক থাকা সত্ত্বেও টাকা না এসে থাকলে pmkisan-ict@gov.in ইমেলে যোগাযোগ করতে পারেন ৷ এছাড়া হেল্পলাইন নম্বর 155261 বা 1800115526 (Toll Free) বা 011-23381092 নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন ৷
advertisement
6/6
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি যোজনা ৷ দেশের বিপুল সংখ্যক কৃষকরা এই যোজনার সুবিধা পেয়ে থাকেন ৷ কৃষকদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে বছরে ৬০০০ টাকা কেন্দ্র সরকার দিয়ে থাকে ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয় ৷